ঢাবির ‘খ’ ইউনিটের ফল পুনর্নিরীক্ষা আবেদন শুরু কাল

০২ নভেম্বর ২০২১, ১২:৪৬ PM

© ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় প্রকাশ করা হয়।

তবে এই ফল নিয়ে আপত্তি থাকা শিক্ষার্থীরা আগামী ৩ নভেম্বর থেকে ৯ নভেম্বর পর্যন্ত নিরীক্ষণের জন্য আবেদন করতে পারবেন। 

ঢাবি কর্তৃপক্ষ জানিয়েছে, ফল নিরীক্ষণের জন্য ফি প্রদান সাপেক্ষে নির্দিষ্ট সময়ের মধ্যে কলা অনুষদের ডিন অফিসে আবেদন করা যাবে।

প্রকাশিত ফল অনুযায়ী, এ বছর ‘খ’ ইউনিটে পাসের হার ১৬.৮৯ শতাংশ। আর পাশ করেছেন ৭ হাজার ১২ জন। 

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে এই ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করেন।

গত ২ অক্টোবর ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও দেশের সাতটি বিভাগে পাবলিক বিশ্ববিদ্যালয়ে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

ট্যাগ: ঢাবি
ক্যাশিয়ার নিয়োগ দেবে আড়ং, আবেদন এইচএসসি পাসেই
  • ২৩ জুন ২০২৬
উজানের ঢলে ক্রমেই বৃদ্ধি পাচ্ছে তিস্তার পানি
  • ২৩ জুন ২০২৬
বেকারদের খণ্ডকালীন চাকরি দেওয়াসহ দুই দাবি নুসরাত তাবাসসুমের
  • ২৩ জুন ২০২৬
বিদ্যালয়ের পানি পানে অসুস্থ ৩২ শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি
  • ২৩ জুন ২০২৬
পলাশি হলো সেই আয়না যার মাধ্যমে শত্রু-মিত্র চেনা যায়
  • ২৩ জুন ২০২৬
৫ লাখ টাকা দান করলেন ডিসি সারওয়ার আলম
  • ২৩ জুন ২০২৬