চবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ফেল ৪৮ শতাংশ

৩১ অক্টোবর ২০২১, ০৮:২২ AM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা © টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্নাতক ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় ‘সি’ ইউনিটে ৪৮ শতাংশ পরীক্ষার্থী ফেল করেছে। ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া ১০ হাজার ১৩২ জনের মধ্যে ৫ হাজার ২৬১ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।

শনিবার (৩০ অক্টোবর) বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই ফলাফল প্রকাশ করে।

‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা কমিটির সমন্বয়ক ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন এস এম সালামত উল্যা ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এবার ‘সি’ ইউনিটে ১৩ হাজার ৯১৮ জন পরীক্ষার্থী আবেদন করলেও পরীক্ষায় অংশ নেন ১০ হাজার ১৩২ জন। এদের মধ্যে ৫ হাজার ২৬১ জন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, পাসের হার ৫১ দশমিক ৯২ শতাংশ।

এর আগে গত শুক্রবার ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছিল। এতে ৭১ দশমিক ১৮ শতাংশ পরীক্ষার্থী ফেল করে। এই ইউনিটে ভর্তি হতে আবেদন করেছিলেন ৪২ হাজার ৬৬৭ ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী। এদের মধ্যে পরীক্ষায় অংশ নেওয়া ২৯ হাজার ৬২০ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৮ হাজার ৫৩৬ জন।

গোসল করতে নেমে নিখোঁজ, বfল্কহেডের নিচে মিলল কিশোরের মরদেহ
  • ২৩ জুন ২০২৬
এইচএসসির খাতা জমা ৫ কিস্তিতে— জরুরি নির্দেশনা দিল শিক্ষা বো…
  • ২৩ জুন ২০২৬
ঢাবির বিতর্কিত সেই আওয়ামীপন্থী কর্মকর্তা শারমিন সাময়িক বহিষ…
  • ২৩ জুন ২০২৬
এসবিএসি ব্যাংকের সঙ্গে চিকিৎসা ইন্টারন্যাশনালের চুক্তি স্বা…
  • ২৩ জুন ২০২৬
লাজ ফার্মা নিয়োগ দেবে হিসাবরক্ষক, আবেদন ২২ জুলাই পর্যন্ত
  • ২৩ জুন ২০২৬
প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে হেনস্তার ঘটনায় মুখ খুলল ভারত 
  • ২৩ জুন ২০২৬