গুচ্ছের ফল প্রকাশ: সর্বোচ্চ নম্বর ৯৫, অধিকাংশ পেয়েছে ৫০ এর নিচে

২০ অক্টোবর ২০২১, ০৫:৩১ PM
সমন্বিত ভর্তি পরীক্ষা

সমন্বিত ভর্তি পরীক্ষা © লোগো

প্রথমবারের মতো গুচ্ছভুক্ত ২০টি সাধারণ ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বুধবার (২০ অক্টোবর) বিকেলে প্রকাশিত এই ফলাফলে সর্বোচ্চ নম্বর ৯৫। তবে অধিকাংশ শিক্ষার্থীর নম্বর ৫০ এর নিচে বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে গুচ্ছ ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটির আহ্বায়ক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর বলেন, বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ওএমআর শিট দেখার কাজ শেষ করে ফলাফল প্রকাশ করা হয়েছে। বুধবার সকালে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নিয়ে অনুষ্ঠিত এক বৈঠকের মাধ্যমে ফলাফলের অনুমোদন দেওয়া হয়েছে। গুচ্ছ ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ মার্ক ৯৫। তবে অধিকাংশ শিক্ষার্থীর মার্ক ৫০ এর নিচে। যেহেতু গড় নাম্বার দেখে ভর্তির সুযোগ কম সেহেতু ভর্তির ক্ষেত্রে ইন্ডিভিজ্যুয়াল সাবজেক্টের মার্ক কাউন্ট করবে বিশ্ববিদ্যালয়গুলো।

ওএমআর শিট বাতিলের বিষয়ে অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর বলেন, খুবই অল্প সংখ্যক শিক্ষার্থীর ওএমআর বাতিল হয়েছে ২৪ জনের। এক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে কর্তৃপক্ষ। কেবলমাত্র যাদের সমস্যা কোনোভাবেই সমাধান করা যায়নি কেবল তাদের ওএমআর বাতিল বলে গণ্য হয়েছে।

উল্লেখ্য, গত ১৭ অক্টোবর সারাদেশে ২৬টি কেন্দ্রে একযোগে গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ১২ হাজার ৪৯১টি আসনের বিপরীতে মোট ১ লাখ ৩১ হাজার ৯০৫ জন পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পান।

ডিসি সারওয়ারের বদলিতে মাজারের ইস্যু নেই: প্রধানমন্ত্রীর উপদ…
  • ২৩ জুন ২০২৬
দুর্নীতির মামলায় বেনজীরের বিরুদ্ধে আরও ৪ জনের সাক্ষ্য গ্রহণ
  • ২৩ জুন ২০২৬
একটানা দিন-রাত ফ্যান চালিয়ে রাখেন? জেনে নিন কী ক্ষতি হচ্ছে
  • ২৩ জুন ২০২৬
নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ফাঁস, বরখাস্ত হলেন বিআইডব্লিউটিএ…
  • ২৩ জুন ২০২৬
পিছিয়ে থেকেও দুর্দান্ত প্রত্যাবর্তন, ১২ বছর পর বিশ্বকাপে জি…
  • ২৩ জুন ২০২৬
গোপালগঞ্জে ছাত্রলীগ না ছাড়ায় ছেলেকে ত্যাজ্য করলেন বাবা
  • ২৩ জুন ২০২৬