গুচ্ছের ‘ক’ ইউনিটের ফল সন্ধ্যায়

২০ অক্টোবর ২০২১, ০১:৫৪ PM
গুচ্ছের ‘ক’ ইউনিটের ফল সন্ধ্যায়

গুচ্ছের ‘ক’ ইউনিটের ফল সন্ধ্যায় © ফাইল ফটো

গুচ্ছভুক্ত ২০টি সাধারণ ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে । আজ বুধবার (২০ অক্টোবর) ‘ক’ ইউনিটের ফল পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে। সন্ধ্যার পর ‘ক’ ইউনিটের ফল প্রকাশ করা হতে।

বুধবার দুপুরে বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির যুগ্ম আহ্বায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক।

অধ্যাপক ইমদাদুল হক বলেন, বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ওএমআর শিট দেখার কাজ প্রায় শেষ। যেটুকু কাজ বাকি আছে তা বিকেলের মধ্যেই শেষ হয়ে যাবে। আশা করছি সন্ধ্যার পর ‘ক’ ইউনিটের ফল প্রকাশ করতে পারবো।

আরও পড়ুন: ঢাবি ভর্তি: ‘ক’ ইউনিটের ফল চলতি মাসেই

জানা গেছে, গুচ্ছ ভর্তি পরীক্ষায় ফেল কিংবা পাশের কোনো বিষয় থাকছে না। শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় যে নম্বর পেয়েছেন সেটি জানিয়ে দেওয়া হবে। ফল প্রকাশের পর সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলো তাদের ওয়েবসাইটে ভর্তি নীতিমালা প্রকাশ করবে। এছাড়া জাতীয় পত্রিকাতেও ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। সেই আলোকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবেন।

প্রসঙ্গত, গত ১৭ অক্টোবর সারাদেশে ২৬টি কেন্দ্রে একযোগে গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ১২ হাজার ৪৯১টি আসনের বিপরীতে দেশের বিভিন্ন প্রান্তের ২৬টি বিশ্ববিদ্যালয়ে মোট ১ লাখ ৩১ হাজার ৯০৫ জন পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পান।

আরও পড়ুন: পাস-ফেল থাকছে না গুচ্ছ ভর্তি পরীক্ষায়

এবার ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হয়। সময় ছিল এক ঘণ্টা। প্রতিটি ভুল উত্তরের জন্য .২৫ করে কাটা হবে। পরীক্ষা কেন্দ্রে ক্যালকুলেটর, ঘরিসহ যেকোন ধরনের ইলেক্ট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল।

টানা ১৬ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী
  • ০৩ এপ্রিল ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কবে, সম্ভাব্য তারিখ জান…
  • ০৩ এপ্রিল ২০২৬
৮০০ লিটার অকটেন ও ডিজেল জব্দ
  • ০৩ এপ্রিল ২০২৬
মিয়ানমারে রাষ্ট্রপতি হচ্ছেন নৃশংস গৃহযুদ্ধের সূচনাকারী সাম…
  • ০৩ এপ্রিল ২০২৬
ইউরোপের সবচেয়ে প্রতিযোগিতামূলক লিগ, ২৬ ম্যাচ শেষে শিরোপার …
  • ০৩ এপ্রিল ২০২৬
বাউবি ২০২৬ সালের এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ
  • ০৩ এপ্রিল ২০২৬