রাবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল কাল দুপুরে

০৯ অক্টোবর ২০২১, ০৫:২৯ PM
ভর্তি পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষার্থী © ফাইল ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ সেশনের স্নাতক প্রথম বর্ষের ‘সি’ ইউনিটে ভর্তি পরীক্ষার ফল আগামীকাল রোববার (১০ অক্টোবর) দুপুরে প্রকাশ করা হবে। ইতোমধ্যে ফল তৈরির কাজ শেষ হয়েছে।

শনিবার (৯ অক্টোবর) বিকেলে বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক একরামুল হামিদ।

তিনি বলেন, আগামীকাল দুপুরের পরপরই বিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত ‘সি’ ইউনিটে ভর্তি পরীক্ষার পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশ করা হবে। প্রকাশিত ফলাফলে পাশ এবং ফেল করা উভয় শিক্ষার্থীই তার প্রাপ্ত নম্বর দেখার সুযোগ পাবে।

অধ্যাপক একরামুল হামিদ আরও বলেন, ভর্তি পরীক্ষায় যারা ৪০ শতাংশের উপরে নম্বর পাবেন কেবলমাত্র তাদেরই মেরিট পজিশন দেয়া হবে। ৪০ শতাংশের নিচে নম্বর প্রাপ্ত শিক্ষার্থীদের মেরিট পজিশন দেওয়া হবে না।

এরআগে, গত ৪ অক্টোবর ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। তিন শিফটে মোট নিবন্ধিত পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৪৪ হাজার ১৮৮ জন। তবে এর মধ্যে উপস্থিত ছিলেন ৩৩ হাজার ৪৪৭ জন। ভর্তি পরীক্ষার হলে যায়নি ১০ হাজার ৭৪১জন। অনুপস্থিতির হার ২৪.৩৩ শতাংশ।

২০২৬ বিশ্বকাপে রয়েছে ম্যাচ পাতানোর শঙ্কা, ইচ্ছাকৃত পয়েন্ট খ…
  • ২৫ জুন ২০২৬
একই সময়ে কেন হচ্ছে গ্রুপ পর্বের শেষ ম্যাচগুলো?
  • ২৫ জুন ২০২৬
শেষবার ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচের ফলাফল যেমন ছিল
  • ২৫ জুন ২০২৬
গাজীপুরে প্রতিবন্ধী শিশুকে ধ/র্ষণ চেষ্টা, অটোরিকশা চালক আটক
  • ২৫ জুন ২০২৬
অভিযানে যাওয়ার পথে ডিবির গাড়ি খাদে, আহত ৮ পুলিশ
  • ২৫ জুন ২০২৬
ময়মনসিংহে বিজয় এক্সপ্রেসের তিন বগি লাইনচ্যুত, জামালপুর-চট্ট…
  • ২৫ জুন ২০২৬