জাতীয় বিশ্ববিদ্যালয়

ফল পুনঃনিরীক্ষণের আবেদন শুরু ২৯ জুলাই

২৬ জুলাই ২০২১, ১১:১৬ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফল পুনঃনিরীক্ষণের আবেদন ২৯ জুলাই

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফল পুনঃনিরীক্ষণের আবেদন ২৯ জুলাই © ফাইল ছবি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন অনুষ্ঠিত ২০১৯ সালের অনার্স চতুর্থবর্ষ পরীক্ষার সমন্বিত ফলাফল (CGPA) প্রকাশ করা হয়েছে। সোমবার ৪টায় এই ফলাফল প্রকাশ করা হয়। অনার্স চতুর্থবর্ষ পরীক্ষার প্রকাশিত ফলাফলের উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য আগামী ২৯ জুলাই থেকে ২১ আগস্ট পর্যন্ত আবেদন করতে হবে।

ফল প্রকাশের পর সোমবার (২৬ জুলাই) বিকালে বিশ্ববিদ্যালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার সমন্বিত ফল প্রকাশ

বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনার্স চতুর্থবর্ষ পরীক্ষার প্রকাশিত ফলাফলের উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য আগামী ২৯ জুলাই (বৃহস্পতিবার) সকাল ১০টা থেকে ২১ আগস্ট (শনিবার) রাত ১২টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।

আগামী ২২ আগস্ট রবিবার বিকাল ৪টা পর্যন্ত ব্যাংকে টাকা জমা দেওয়া যাবে। বিস্তারিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.ac.bd) পাওয়া যাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এইচএসসি পরীক্ষায় আসছে বডি-ওর্ন ক্যামেরা
  • ২৫ জুন ২০২৬
শাহজালাল বিমানবন্দরে উড়োজাহাজের ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি, য…
  • ২৫ জুন ২০২৬
মুদি দোকানকে ভ্যাটের আওতায় আনা ঠিক হবে না: রিজভী
  • ২৫ জুন ২০২৬
জেলের জালে ধরা পড়ল ২ কেজির ‘রাজা ইলিশ’, ১০ হাজারে বিক্রি
  • ২৫ জুন ২০২৬
৪৩ বিসিএসের নন-ক্যাডারের ফলাফল আবার প্রকাশের নির্দেশ হাইকোর…
  • ২৫ জুন ২০২৬
স্বপ্নের দ্বারপ্রান্তে কুরাসাও, আজও কি পারবে বিশ্বকে চমকে দ…
  • ২৫ জুন ২০২৬