জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল প্রকাশ

২০ জুলাই ২০২১, ১০:১২ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৯ সালে অনুষ্ঠিত স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষের পরীক্ষার ফলাফল মঙ্গলবার রাতে প্রকাশিত হয়েছে। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর সূত্রে এ তথ্য জানানো হয়েছে।

ফলাফল প্রকাশের বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ৬৭৬টি কলেজের ২ লাখ ১৪ হাজার ৮৪৪ জন স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষের পরীক্ষায় অংশ নেন। পরীক্ষায় পাসের হার ৭২ শতাংশ।
বিজ্ঞাপন

এ পরীক্ষার ফলাফল রাত ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের www.nu.edu.bdwww.nubd.info ওয়েবসাইটে পাওয়া যাবে। এ ছাড়া যেকোনো মুঠোফোনে খুদে বার্তা (এসএমএস) পাঠিয়েও ফলাফল জানা যাবে। মুঠোফোনে ফলাফল জানতে হলে মেসেজ অপশনে গিয়ে nu<space>h4<space> নিবন্ধন নম্বরের (শেষের সাতটি সংখ্যা) লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম আরও বলেন, চার বছরের সমন্বিত ফলাফল আগামী সপ্তাহে প্রকাশিত হবে।

ফেসবুকে ক্ষোভ প্রকাশ করে রাজনীতি ছাড়লেন জেলা ছাত্রদল নেতা
  • ১৭ এপ্রিল ২০২৬
বাংলাদেশ নৌবাহিনীতে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৪৫০, আবেদন শেষ ২…
  • ১৭ এপ্রিল ২০২৬
‘চাঁদা নয়, বলেছি দোকান দিচ্ছেন ছেলেপেলেদের কিছু খাওয়াইয়েন’
  • ১৭ এপ্রিল ২০২৬
সেতু কর্তৃপক্ষ বিভিন্ন গ্রেডে নিয়োগ দেবে কর্মকর্তা-কর্মচারী…
  • ১৭ এপ্রিল ২০২৬
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে বড় নিয়োগ, পদ ১৯৭, আবেদন এইচএ…
  • ১৭ এপ্রিল ২০২৬
বাংলাদেশের ‘টাইট’ বোলিংয়ের পরও লড়াকু পুঁজি নিউজিল্যান্ডের
  • ১৭ এপ্রিল ২০২৬