বার কাউন্সিলের লিখিত পরীক্ষার ফল শিগগিরই

০৪ মে ২০২১, ০৩:৫৬ PM
বাংলাদেশ বার কাউন্সিল

বাংলাদেশ বার কাউন্সিল © ফাইল ফটো

আইনজীবী অন্তর্ভুক্তির লিখিত পরীক্ষার ফল যেকোনো দিন প্রকাশ করা হবে। লিখিত পরীক্ষার ফল প্রস্তুতে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান ও অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন।

মঙ্গলবার (৪ মে) গণমাধ্যমের সাথে আলাপকালে এসব কথা জানান তিনি। অ্যাটর্নি জেনারেল বলেন, করোনা ভাইরাসের কারণে আমাদের কিছু কর্মী সংকট হয়েছিল। সেজন্য আমরা রেজাল্ট প্রস্তুতের কাজ করতে পারিনি। তবে আমাদের এখানে সব খাতা এসে জমা হয়েছে। ফলে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর যেকোনো দিন আমরা ফল প্রকাশ করতে পারবো।

জানা গেছে, ২০১০ সাল পর্যন্ত বছরে দুইবার আইনজীবী অন্তর্ভুক্তকরণের পরীক্ষা আয়োজন করতো বার কাউন্সিল। তবে ২০১১ সাল থেকে এমসিকিউ, লিখিত ও মৌখিক পরীক্ষার বিধান চালু করলে বছরে দুটি পরীক্ষার কার্যক্রম পরিচালনা করতে পারেনি বার কাউন্সিল। এর ফলে প্রায় ৭০ হাজার আইন শিক্ষার্থীর জট তৈরি হয়।

দীর্ঘদিন পরীক্ষা বন্ধ থাকার পর শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ২০২০ সালের ফেব্রুয়ারিতে এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে করোনার প্রকোপ শুরু হওয়ায় লিখিত পরীক্ষা আয়োজন করা সম্ভব হয়নি। এই অবস্থায় এমসিকিউ পরীক্ষার মাধ্যমেই আইনজীবী সনদের দাবি জানান প্রার্থীরা। তবে সেই দাবি না মেনে সেই বছরেরই ডিসেম্বর মাসে লিখিত পরীক্ষা আয়োজন করা হয়। সেই পরীক্ষার ফল এখনো প্রকাশ করতে পারেনি বার কাউন্সিল।

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সফল কিডনি প্রতিস্থাপন
  • ২৫ মার্চ ২০২৬
অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশ নিয়ে যা বললেন স্বরাষ্…
  • ২৫ মার্চ ২০২৬
স্লো হয়ে যাচ্ছে সাধের স্মার্টফোন, সমাধান মিলবে এই পাঁচ উপা…
  • ২৫ মার্চ ২০২৬
সাবিন রাইজিং স্টার অ্যাওয়ার্ড পাচ্ছেন বাংলাদেশি বিজ্ঞানী সে…
  • ২৫ মার্চ ২০২৬
কলেজের ল্যাব সহকারীদের গ্রেড বৈষম্য নিরসনের আশ্বাস শিক্ষামন…
  • ২৫ মার্চ ২০২৬
ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলাকে ‘অন্যায় ও অবৈধ …
  • ২৫ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence