জেএসসি-এসএসসিতে নেই, এইচএসসিতে জিপিএ-৫ পেল ১৭২৩ জন

৩০ জানুয়ারি ২০২১, ০৫:৫১ PM
এইচএসসি পরীক্ষার্থী

এইচএসসি পরীক্ষার্থী © ফাইল ফটো

জেএসসি-এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ না পেলেও ১ হাজার ৭২৩ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে । শনিবার দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের সচিব প্রফেসর মো. আমিনুল ইসলাম সরকার এ তথ্য জানান।

ফলাফলে দেখা যায়, দুই পরীক্ষায় জিপিএ-৫ পেলেও ২৬ শিক্ষার্থী কাঙ্ক্ষিত ফলাফল পায়নি। জেএসসিতে জিপিএ-৫ পেয়ে ও এসএসসিতে জিপিএ-৫ না পেলেও এইচএসসিতে ৩ হাজার ৪৭৮ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। একইভাবে জেএসসিতে জিপিএ-৫ না পেয়েও এসএসসিতে জিপিএ-৫ পেয়ে এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৪৯০ শিক্ষার্থী।

এ বছর এ শিক্ষাবোর্ডে মোট জিপিএ-৫ পেয়েছেন ১৪ হাজার ৮৭১ শিক্ষার্থী। এর মধ্যে ৭ হাজার ২৯৭ ছাত্র ও ৭ হাজার ৫৭৪ জন ছাত্রী। ছেলেদের চেয়ে মেয়েরা ২৭৭ জন জিপিএ-৫ বেশি পেয়েছেন। এই শিক্ষা বোর্ডে ১ লাখ ১৮ হাজার ৭৩৫ জন শিক্ষার্থীর সবাই পাস করেছে। এর মধ্যে ৫৯ হাজার ৯৫২ জন ছাত্র ও ৫৮ হাজার ৭৮৩ ছাত্রী।

খাওয়ার আগে এক চামচ অ্যাপল সাইডার ভিনিগার, কমাতে পারে সুগার …
  • ২৬ জুন ২০২৬
আশুরার দিনে যে আমল করবেন
  • ২৬ জুন ২০২৬
কোচের বিরুদ্ধে বিদ্রোহ, স্পেনের বিপক্ষে বাঁচামরার লড়াইয়ে …
  • ২৬ জুন ২০২৬
আধিপত্য বিস্তারের জেরে পাবনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আ…
  • ২৬ জুন ২০২৬
উত্তপ্ত হরমুজ, ফের বাড়ল তেলের দাম
  • ২৬ জুন ২০২৬
বিশ্বকাপের ডাগআউটে আর্জেন্টিনার রাজত্ব, ব্রাজিলের নেই কেউ
  • ২৬ জুন ২০২৬