জিপিএ-৫-এ শীর্ষে ঢাকা, সর্বনিম্নে সিলেট

৩০ জানুয়ারি ২০২১, ১২:৫৯ PM
জিপিএ-৫-এ শীর্ষে ঢাকা, সর্বনিম্নে সিলেটে

জিপিএ-৫-এ শীর্ষে ঢাকা, সর্বনিম্নে সিলেটে © ফাইল ফটো

পরীক্ষা ছাড়াই এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। আজ শনিবার (৩০ জানুয়ারি) গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এ ফলাফল ঘোষণা করেন। এবারে জিপিএ-৫-এ শীর্ষস্থানে আছে ঢাকা বোর্ড এবং সর্বনিম্নে আছে সিলেট বোর্ড।

আজ শনিবার প্রকাশিত ফলাফলে দেখা গেছে, এবারে এইচএসসির ফলাফলে বরিশাল বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৫ হাজার ৫৬৮ জন। ময়মনসিংহ বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ১০ হাজার ৪০ জন। যশোর বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ১২ হাজার ৮৯২ জন।

এছাড়া ঢাকা বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৫৭ হাজার ৯২৬ জন। সিলেট বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ২৪২ জন। দিনাজপুর বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ১৪ হাজার ৮৭১ জন। রাজশাহী বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ২৬ হাজার ৫৬৮ জন। চট্টগ্রাম বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ১২ হাজার ১৪৩ জন।

এবারে ঢাকা বোর্ডের অধীনে মোট ৩ লাখ ২৬ হাজার ৪১ জন, রাজশাহীতে ১ লাখ ৪৯ হাজার ৯৭৬ জন, কুমিল্লাতে ১ লাখ ২ হাজার ৪৩৪ জন, যশোরে ১ লাখ ২১ হাজার ৫২৮ জন, চট্টগ্রামে ৯৭ হাজার ৯৭৬ জন, বরিশালে ৬৮ হাজার ৯২০ জন, সিলেটে ৭৫ হাজার ৩২৩ জন, দিনাজপুরে ১ লাখ ১৮ হাজার ৭৩৫ জন, ময়সনসিংহে ৮৪ হাজার ৪০৫ জন শিক্ষার্থী পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করা শতভাগ শিক্ষার্থী পাস করেছেন।

খাওয়ার আগে এক চামচ অ্যাপল সাইডার ভিনিগার, কমাতে পারে সুগার …
  • ২৬ জুন ২০২৬
আশুরার দিনে যে আমল করবেন
  • ২৬ জুন ২০২৬
কোচের বিরুদ্ধে বিদ্রোহ, স্পেনের বিপক্ষে বাঁচামরার লড়াইয়ে …
  • ২৬ জুন ২০২৬
আধিপত্য বিস্তারের জেরে পাবনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আ…
  • ২৬ জুন ২০২৬
উত্তপ্ত হরমুজ, ফের বাড়ল তেলের দাম
  • ২৬ জুন ২০২৬
বিশ্বকাপের ডাগআউটে আর্জেন্টিনার রাজত্ব, ব্রাজিলের নেই কেউ
  • ২৬ জুন ২০২৬