বিদেশ কেন্দ্রে কমেছে শিক্ষার্থী, বেড়েছে জিপিএ-৫

৩০ জানুয়ারি ২০২১, ১২:৩৭ PM
বিদেশ কেন্দ্রে কমেছে শিক্ষার্থী, বেড়েছে জিপিএ-৫

বিদেশ কেন্দ্রে কমেছে শিক্ষার্থী, বেড়েছে জিপিএ-৫ © সংগৃহীত

পরীক্ষা ছাড়াই এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। আজ শনিবার (৩০ জানুয়ারি) গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এ ফলাফল ঘোষণা করেন। গত বছরের তুলনায় এবারে বিদেশ কেন্দ্রে অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা কমেছে। তবে বেড়েছে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যাটা।

এবারের বিদেশ কেন্দ্রে ৬২ জন শিক্ষার্থীকে জিপিএ-৫ দেয়া হয়েছে। ২০২০ সালের আলিম পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করা শতভাগ শিক্ষার্থীকে পাস করেছেন। এর আগে বছর বিদেশ কেন্দ্র থেকে জিপিএ-৫ পেয়েছেন মাত্র ২৬ জন শিক্ষার্থী।

চলতি বছর বিদেশ কেন্দ্র থেকে ২১৫ জন শিক্ষার্থী মোট ৮টি প্রতিষ্ঠান থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছিলেন। মহামারি পরিস্থিতিতে পরীক্ষা ছাড়াই জেডিসি ও দাখিল পরীক্ষার ফলের ভিত্তিতে আলিম পরীক্ষার্থীদের ফল প্রকাশ করা হল। সে হিসেবে শতভাগ শিক্ষার্থী পাস করেছে।

গত বছর বিদেশ কেন্দ্রের ৮টি প্রতিষ্ঠান থেকে ২৭০ জন শিক্ষার্থী অংশ নিয়ে পাস করেছেন ২৫৪ জন শিক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছেন ২৬ জন। গত বছরের তুলনায় এবারে শিক্ষার্থীর সংখ্যা কমে সংখ্যাটা নেমে এসেছে ২১৫ জনে। তবে শিক্ষার্থী সংখ্যা কমলেও বেড়েছে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা। গত বছরে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা ২৬ জন থেকে বেড়ে এবারে সে সংখ্যাটা হয়েছে ৬২ জন।

দলবদ্ধ ধর্ষণ মামলার আসামিরা প্রকাশ্যে, নিরাপত্তাহীনতায় ভিকট…
  • ১১ এপ্রিল ২০২৬
পাকিস্তানে ‘শান্তি আলোচনায়’ যেসব বিষয় নিয়ে ইরানের সঙ্গে দর-…
  • ১১ এপ্রিল ২০২৬
‘আমি মামলা করি না, নিজের বিচার নিজে করি’
  • ১১ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্র-ইরান আলোচনাকে স্বাগত জানাল হামাস
  • ১১ এপ্রিল ২০২৬
৩ দাবি: ৭২ ঘণ্টা পর অনশন ভাঙলেন শিক্ষার্থীরা
  • ১১ এপ্রিল ২০২৬
ঢাকা বোট ক্লাবে চাকরি, নিয়োগ দেবে সিনিয়র এক্সিকিউটিভ
  • ১১ এপ্রিল ২০২৬
close