দ্বিগুণ বেড়েছে মাদ্রাসা বোর্ডে জিপিএ-৫

৩০ জানুয়ারি ২০২১, ১২:০৭ PM

© ফাইল ফটো

পরীক্ষা ছাড়াই এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। আজ শনিবার (৩০ জানুয়ারি) গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এ ফলাফল ঘোষণা করেন। গত বছরের তুলনায় এবারে মাদ্রাসা শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা দ্বিগুণ বেড়েছে।

এবারে মাদ্রাসা শিক্ষা বোর্ডে চার হাজার ৪৮ জন আলিম পরীক্ষার্থীকে জিপিএ-৫ দেয়া হয়েছে। ২০২০ সালের আলিম পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করা শতভাগ শিক্ষার্থীকে পাস করেছেন। এর আগে বছর মাদ্রাসা বোর্ড থেকে জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ২৪৩ জন শিক্ষার্থী।

চলতি বছর মাদ্রাসা বোর্ড থেকে ৮৮ হাজার ৩০২ জন শিক্ষার্থী ২ হাজার ৬৮৪টি মাদ্রাসা থেকে আলিম পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছিলেন। মহামারি পরিস্থিতিতে পরীক্ষা ছাড়াই জেডিসি ও দাখিল পরীক্ষার ফলের ভিত্তিতে আলিম পরীক্ষার্থীদের ফল প্রকাশ করা হল। সে হিসেবে শতভাগ শিক্ষার্থী পাস করেছে।

মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে ৪ হাজার ৪৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। সে হিসেবে জিপিএ ফাইভের হার ৪ দশমিক ৫৮ শতাংশ। গতবছর ২ হাজার ২৪৩ জন আলিম পরীক্ষায় জিপিএ ফাইভ পেয়েছিলেন।

তবে এবারে মাদ্রাসা শিক্ষা বোর্ডে কমেছে প্রতিষ্ঠানের সংখ্যা। গত বছর ২ হাজার ৬৯৯টি প্রতিষ্ঠান থেকে থেকে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়। এবারে তা ১৫টি কমে ২ হাজার ৬৮৪টিতে নেমে এসেছে।

ইসরায়েলকে ‘শর্তহীনভাবে’ লেবানন ছাড়ার দাবি হিজবুল্লাহর
  • ২৬ জুন ২০২৬
গ্রুপের তৃতীয় সেরা হয়ে নকআউট পর্বে যেতে এগিয়ে যেসব দল
  • ২৬ জুন ২০২৬
সুখবর পাচ্ছেন প্রাথমিকে নবনিয়োগপ্রাপ্ত ও বদলিপ্রত্যাশী শিক্…
  • ২৬ জুন ২০২৬
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ইউনিট সভাপতি গ্রেফ…
  • ২৬ জুন ২০২৬
সীমান্তে ফের তিনজনকে পুশইনের চেষ্টায় বিজিবির কঠোর অবস্থান
  • ২৬ জুন ২০২৬
খাওয়ার আগে এক চামচ আপেল সাইডার ভিনেগার, কমাতে পারে সুগার বা…
  • ২৬ জুন ২০২৬