অটোপাসের জিপিএ-৫-এ এগিয়ে মেয়েরা

৩০ জানুয়ারি ২০২১, ১১:৪৮ AM

© ফাইল ফটো

পরীক্ষা ছাড়াই এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। আজ শনিবার (৩০ জানুয়ারি) গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এ ফলাফল ঘোষণা করেন। ফলাফলে জিপিএ-৫ ছেলেদের থেকে এগিয়ে মেয়ে শিক্ষার্থীরা।

এবারে এইচএসসি, আলিম ও এইচএসসি (বিএম) পরীক্ষা-২০২০ এ ৭,০৬,৮৮৫ জন ছাত্র অংশ নিয়ে সবাই উত্তীর্ণ হয়েছেন। জিপিএ-৫ পেয়েছেন ৭৮, ৪৬৯ জন। মেয়ে শিক্ষার্থীদের মধ্যে ৬,৬০, ৪৯২ জন অংশ নিয়ে শতাভাগ পাস করেছেন। জিপিএ-৫ ছেলে শিক্ষার্থীদের থেকে এগিয়ে মেয়েরা। মেয়ে শিক্ষার্থীদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৮৩,৩৩৮ জন।

এবারের এইচএসসির ফলাফলে বরিশাল বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৫ হাজার ৫৬৮ জন। ময়মনসিংহ বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ১০ হাজার ৪০ জন। যশোর বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ১২ হাজার ৮৯২ জন। ঢাকা বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৫৭ হাজার ৯২৬ জন। সিলেট বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ২৪২ জন।

এছাড়া দিনাজপুর বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ১৪ হাজার ৮৭১ জন। রাজশাহী বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ২৬ হাজার ৫৬৮ জন। চট্টগ্রাম বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ১২ হাজার ১৪৩ জন। মাদ্রাসা বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ৪৮ জন। কারিগরি শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ১৪৫ জন।

আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণার পর থেকেই http://www.educationboardresults.gov.bd/ এ ওয়েবসাইটের মাধ্যমে শিক্ষার্থীরা ফল দেখতে পারছেন। প্রধানমন্ত্রী তার সামনে থাকা বাটন চেপে এ ফলাফল ঘোষণা করেন। এর আগে শিক্ষা বোর্ড চেয়ারম্যানদের নিকট থেকে প্রধানমন্ত্রীর পক্ষে ফলাফল গ্রহণ করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালুর উদ্যোগ, জড়িতদের …
  • ২৬ জুন ২০২৬
গ্রুপ চ্যাম্পিয়ন হতে রাতে নরওয়ের বিপক্ষে মাঠে নামছে ফ্রান…
  • ২৬ জুন ২০২৬
ইসরায়েলকে ‘শর্তহীনভাবে’ লেবানন ছাড়ার দাবি হিজবুল্লাহর
  • ২৬ জুন ২০২৬
গ্রুপের তৃতীয় সেরা হয়ে নকআউট পর্বে যেতে এগিয়ে যেসব দল
  • ২৬ জুন ২০২৬
সুখবর পাচ্ছেন প্রাথমিকে নবনিয়োগপ্রাপ্ত ও বদলিপ্রত্যাশী শিক্…
  • ২৬ জুন ২০২৬
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ইউনিট সভাপতি গ্রেফ…
  • ২৬ জুন ২০২৬