পরীক্ষা ছাড়াই এইচএসসির ফল প্রকাশ আজ

৩০ জানুয়ারি ২০২১, ১২:০৭ AM
এইচএসসি রেজাল্ট

এইচএসসি রেজাল্ট © ফাইল ফটো

পরীক্ষা ছাড়াই এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে আজ শনিবার (৩০ জানুয়ারি)। সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এ ফলাফল ঘোষণা করবেন।

বিষয়টি নিশ্চিত করে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের শুক্রবার (২৯ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে জানান, ‘‘আগামীকাল ৩০ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২০ এর ফলাফল ঘোষণা করা হবে। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট থেকে এ ফলাফল প্রকাশ করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে অনলাইনে ফলাফল ঘোষণা অনুষ্ঠানে যুক্ত থাকবেন।’’

এদিকে গত বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের শেষ মুহুর্তে এসে ফলপ্রার্থীদের জন্য সংশ্লিষ্ট শিক্ষাবোর্ড থেকে চারটি অতীব জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে। একইসঙ্গে সংশ্লিষ্ট সবাইকে সরকারি স্বাস্থ্যবিধি মেনে ফলাফল সংগ্রহ করতে বলা হয়েছে। নির্দেশনাগুলো হলো-

১. এবার ফলাফল অনলাইনে প্রকাশিত হবে। পরীক্ষা কেন্দ্রে অথবা শিক্ষাপ্রতিষ্ঠানে কোনাে ফলাফল প্রেরণ করা হবে না। কাজেই কোনাে অবস্থাতেই ফলাফল প্রকাশের দিন শিক্ষাপ্রতিষ্ঠানে জমায়েত হওয়া যাবে না।

২. যারা মোবাইল ফোনের ক্ষুদেবার্তার মাধ্যমে ফলাফল পেতে ইচ্ছুক তাদেরকে ফলাফল প্রকাশের আগেই প্রি-রেজিস্ট্রেশন করতে হবে: HSC< >Board name (First 3 letter) <> Roll<>2020 টাইপ করে 16222 নম্বরে পাঠাতে হবে। ফলাফল প্রকাশের সাথে সাথেই প্রি-রেজিস্ট্রেশনকৃত পরীক্ষার্থীদের মােবাইল নম্বরে তাদের ফলাফল পৌঁছে যাবে।

৩. টেলিটক ওয়েবসাইট (www.educationboardresults.gov.bd) থেকে ফলাফল দেখা যাবে।

৪. সংশ্লিষ্ট শিক্ষাবাের্ডের ওয়েবসাইট থেকেও ফলাফল জানা যাবে।

সংসদে আপাতত অনুমোদন পাচ্ছে না গণভোটসহ ২০ অধ্যাদেশ
  • ০২ এপ্রিল ২০২৬
জুলাই গণঅভ্যূত্থান ‍নিয়ে বার্তা দিলেন মাহফুজ আলম
  • ০২ এপ্রিল ২০২৬
নোয়াখালীকে বিভাগ করার প্রস্তাব সংসদে, নোটিশ দিলেন হান্নান ম…
  • ০২ এপ্রিল ২০২৬
ক্ষমতার পেছনে ছুটতে গিয়ে বাড়ি ফেরার পথ নষ্ট করে ফেলি আমরা…
  • ০২ এপ্রিল ২০২৬
দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো এসিল্যান্ডকে প্রত্…
  • ০২ এপ্রিল ২০২৬
বেইলি রোডের প্রেম নাকি টেকে না! নস্টালজিয়ায় নটর ডেম-ভিকারুন…
  • ০২ এপ্রিল ২০২৬