১৫ জানুয়ারির মধ্যে এইচএসসির ফল: শিক্ষা সচিব

০৭ জানুয়ারি ২০২১, ০৬:০৫ PM
শিক্ষা সচিব মাহবুব হোসেন

শিক্ষা সচিব মাহবুব হোসেন © ফাইল ফটো

আগামী ১৫ জানুয়ারির মধ্যে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেন।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় দ্যা ডেইলি ক্যাম্পাসকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এ কথা জানান তিনি।

শিক্ষা সচিব বলেন, বিশেষ পরিস্থিতিতে ফল প্রকাশ করতে হলে অধ্যাদেশ জারি করতে হয়। চলতি সপ্তাহে মন্ত্রীপরিষদের বৈঠক না হওয়ায় অধ্যাদেশ জারি করা সম্ভব হয়নি। তবে আগামী সপ্তাহের শুরুতে অধ্যাদেশ জারি হয়ে যাবে। মধ্য জানুয়ারির মধ্যে ফল প্রকাশ করা হবে।

এর আগে গত মঙ্গলবার (২৯ ডিসেম্বর) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানান, বিশেষ পরিস্থিতিতে ফল প্রকাশ করতে গেলে আইনি প্রক্রিয়া হিসেবে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি করতে হবে। অধ্যাদেশ জারির পর ফল প্রকাশ করা হবে।

প্রসঙ্গত, গত ১ এপ্রিল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরুর কথা থাকলেও করোনা সংক্রমণের কারণে সেটি বাতিল করা হয়। শিক্ষার্থীদের বিগত দুটি বোর্ড পরীক্ষার (জেএসসি এবং এসএসসি) ফলাফল গড় করে এইচএসসি সমমানের পরীক্ষার ফল দেওয়া হবে। এক্ষেত্রে জেএসসি-জেডিসির ফলাফলকে ২৫ এবং এসএসসির ফলকে ৭৫ শতাংশ বিবেচনায় নিয়ে ফল ঘোষিত হবে।

ভাইয়ের বিরুদ্ধে ২২ বিঘা জমি দখলের অভিযোগ, সংবাদ সম্মেলনে বোন
  • ০২ আগস্ট ২০২৬
অ্যাসিস্ট্যান্ট টেরিটরি সেলস ম্যানেজার নিয়োগে বড় বিজ্ঞপ্তি …
  • ০২ আগস্ট ২০২৬
অফিসার নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন, আবেদন ৮ আগস্ট পর্যন্ত
  • ০২ আগস্ট ২০২৬
পবিপ্রবির উপ-রেজিস্ট্রার বরখাস্ত, ফেসবুকে অপপ্রচার, ঘুষ গ্র…
  • ০২ আগস্ট ২০২৬
ছাত্রশিবিরের ৩৬ জুলাই জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন…
  • ০২ আগস্ট ২০২৬
প্রশাসনিক ব্যয় কমিয়ে শিক্ষার্থীদের কল্যাণে ব্যয় বাড়ানো …
  • ০২ আগস্ট ২০২৬