চা বিক্রি করে জিপিএ-৫ পেলেন বিশাল

০১ জানুয়ারি ২০২০, ০৫:৪৭ PM
বিশাল

বিশাল © সংগৃহীত

চা বিক্রি করেও প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার মো. বিশাল মিয়া। ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের দুই নং ফ্ল্যাটফর্মের দক্ষিণ-পূর্ব প্রান্তে তার বাবার ভ্রাম্যমান টি স্টলে চা বিক্রি করে বিশাল।

জানা গেছে, বাবার সঙ্গে সারাদিন চায়ের দোকানে কাটালেও রাতে পড়ালেখা করত বিশাল। ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার সাহেরা গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশগ্রহণ করে জিপিএ-৫ পেয়েছে বিশাল।

বিশালের এমন অর্জনে উচ্ছ্বসিত তার বাবা মো. লিয়াকত মিয়া। স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে নিয়ে লিয়াকত মিয়ার সংসার। বাড়ি ভাড়া, তিন সন্তানের পড়াশুনার খরচসহ অন্যান্য সাংসারিক ব্যয় মেটান চা বিক্রির আয় থেকেই। আগে বড় ছেলে ইভান দোকানে থাকতেন। কয়েক বছর ধরেই সঙ্গে থাকে বিশাল। বিকেল পাঁচটার পর এসে বাড়ি ফিরে রাত একটার দিকে। এরপর পড়তে বসে।

বিশাল জানায়, স্কুলের পাশাপাশি প্রাইভেট পড়া ছাড়াও দোকান থেকে বাড়ি ফিরেও পড়াশুনা করতো। মা কুলসুম বেগম তাকে স্কুল পাঠানো, পড়াশুনা নিয়মিত করার বিষয়ে উৎসাহ দেয়। বড় ভাই, বোনদের কাছ থেকেও উৎসাহ পায়।

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল নয়, স্থগিত: জাতীয় সংসদে…
  • ২৮ জুন ২০২৬
নেত্রকোনায় মাদককে ‘লাল কার্ড’ দেখালেন ফুটবলপ্রেমীরা
  • ২৮ জুন ২০২৬
শিশুর পুষ্টি ও রোগ প্রতিরোধে মায়ের শালদুধের বিকল্প নেই: স্ব…
  • ২৮ জুন ২০২৬
ক্যাম্পাসের জীববৈচিত্র্য ও পরিবেশ সুরক্ষার দায়িত্ব সবার: ইব…
  • ২৮ জুন ২০২৬
আড়ং নিয়োগ দেবে অ্যাসিস্ট্যান্ট, আবেদন ৫ জুলাই পর্যন্ত
  • ২৮ জুন ২০২৬
চীনে মাস্টার্স-পিএইচডি ভর্তির সুযোগ পাবেন ১০০ বাংলাদেশি শিক…
  • ২৮ জুন ২০২৬