ইবতেদায়িতে পাশের হারে মেয়েরা এগিয়ে

৩১ ডিসেম্বর ২০১৯, ০১:৩৪ PM
প্রতীকি ছবি

প্রতীকি ছবি © ফাইল ফটো

ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় পাশের হারে ছেলেদের তুলনায় এগিয়ে রয়েছে মেয়েরা। ইবতেদায়ীর ঘোষিত ফলাফলে ছাত্রদের পাশের হার ৯৫.৫০ শতাংশ এবং ছত্রীদের পাশের হার ৯৬.৪৪ শতাংশ।

আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুর ১টা প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন সচিবালয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত ফল প্রকাশ করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. আকরাম-আল-হোসেন। প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়।

পাশের হার বিবেচনায় ৮ বিভাগের মধ্যে সবার উপরে রয়েছে রাজশাহী বিভাগ। এই শিক্ষাবোর্ডে পাশের হার ৯৭.৮১ শতাংশ। আটটি শিক্ষাবোর্ডের মধ্যে সর্বনিম্ন পাশের হার সিলেট বিভাগের। এ বোর্ডে পাশের হার পাশের হার ৯১ শতাংশ।

এছাড়া এ বছর ৮৩টি উপজেলার শতভাগ শিক্ষার্থী পাশ করেছে। পাশের হারে নওগাঁ জেলার শিক্ষার্থীরা সবার উপরে রয়েছেন। এ জেলায় পাশের হার ৯৯.৮৪ শতাংশ। এবং সুনামগঞ্জ জেলার পাশের হার সর্বনিম্ন। এ জেলায় পাশের হার ৮৬.৩০ শতাংশ। উপজেলার মধ্যে বান্দরবনের আলীকদম উপজেলার পাশের হার সর্বনিম্ন। এ উপজেলার শতকরা ৬৪.৮১ শতাংশ শিক্ষার্থী পাশ করেছে।

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল নয়, স্থগিত: জাতীয় সংসদে…
  • ২৮ জুন ২০২৬
নেত্রকোনায় মাদককে ‘লাল কার্ড’ দেখালেন ফুটবলপ্রেমীরা
  • ২৮ জুন ২০২৬
শিশুর পুষ্টি ও রোগ প্রতিরোধে মায়ের শালদুধের বিকল্প নেই: স্ব…
  • ২৮ জুন ২০২৬
ক্যাম্পাসের জীববৈচিত্র্য ও পরিবেশ সুরক্ষার দায়িত্ব সবার: ইব…
  • ২৮ জুন ২০২৬
আড়ং নিয়োগ দেবে অ্যাসিস্ট্যান্ট, আবেদন ৫ জুলাই পর্যন্ত
  • ২৮ জুন ২০২৬
চীনে মাস্টার্স-পিএইচডি ভর্তির সুযোগ পাবেন ১০০ বাংলাদেশি শিক…
  • ২৮ জুন ২০২৬