নজরুল বিশ্ববিদ্যালয়ে প্রথমদিনের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

১৭ নভেম্বর ২০১৯, ০৭:৫৮ PM

© টিডিসি ফটো

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) স্২০১৯-২০ শিক্ষাবর্ষ স্নাতক (সম্মান) প্রথমবর্ষ ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এদিনের পরীক্ষায় মোট আবেদনকারি শিক্ষার্থীর প্রায় আশি শতাংশ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

রবিবার (১৭ নভেম্বর) দুটি শিফটে সকাল ১১টা থেকে ১২টা ৩০ এবং দুপুর ২টা থেকে ৩:৩০ মিনিট পর্যন্ত ‘এ’ ইউনিটের পরীক্ষা শুরুর মধ্যদিয়ে প্রথম দিনের ভর্তি পরীক্ষা কোন অপ্রীতিকর ঘটনা ছাড়া সুষ্ঠু ভাবে অনুষ্ঠিত হয়েছে।

কলা অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ, ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগ এবং দর্শন বিভাগের ১৫৫টি আসনের বিপরীতে পরীক্ষায় অংশগ্রহণকারী মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৫ হাজার ৫৪৬ জন যা আবেদনকারীদের শতকরা ৭৯.০৭ ভাগ।

পরীক্ষা শুরুর পর বিভিন্ন পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান। তিনি শান্তিপূর্ণ পরিবেশ এবং কেন্দ্রে পরীক্ষার্থীদের উপস্থিতির হার নিয়ে সন্তোষ প্রকাশ করেন।
এবছর ভর্তি পরীক্ষায় নতুন এমসিকিউর পাশাপাশি লিখিত পরীক্ষার থাকায় এমসিকিউ পরীক্ষার ৫০ মিনিটের এবং লিখিত পরীক্ষা ৪০ মিনিটসহ মোট ১ ঘণ্টা ৩০ মিনিটে ভর্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হয়।

ভর্তি পরীক্ষা উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের আশেপাশের দোকানগুলোতে যেন খাবারের দাম বৃদ্ধি করতে না পারে এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ১৮ নভেম্বর থেকে ২১ নভেম্বর পর্যন্ত যথাক্রমে ‘বি’ ‘সি’ ‘ডি’ ও ‘ই’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এছাড়া ভর্তি পরীক্ষা সংক্রান্ত যে কোন তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.jkkniu.edu.bd) পাওয়া যাবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর উজ্জ্বল কুমার প্রধান বলেন, ২০১৯-২০ শিক্ষাবর্ষের আজকে প্রথম দিনের পরীক্ষা ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কোন ধরনের ভর্তি জালিয়াতি কিংবা অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। এ ধারাবাহিকতা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করেছেন তিনি।

মনোনয়নপত্র জমা দিলেন জামায়াত জোটের ১৩ নারী প্রার্থী
  • ২১ এপ্রিল ২০২৬
১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করবে না এনটিআরসিএ
  • ২১ এপ্রিল ২০২৬
মেহেরপুরে ১৬ কেন্দ্রে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু, পরীক্ষার…
  • ২১ এপ্রিল ২০২৬
এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
  • ২১ এপ্রিল ২০২৬
সংরক্ষিত নারী আসনে ৩৬ মনোনয়ন জমা দিল বিএনপি
  • ২১ এপ্রিল ২০২৬
যেভাবে এসএসসি পরীক্ষায় বসার সুযোগ পেল সেই ৬৫ পরীক্ষার্থী
  • ২১ এপ্রিল ২০২৬