ইবি এ ইউনিটের ফল প্রকাশ, ৪৬৪ জন পাস

১২ নভেম্বর ২০১৯, ০৬:০৯ PM

© টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় ধর্মতত্ত্ব ও ইসলাম শিক্ষা অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে। ফলাফলে পাসের হার ২৫ শতাংশ।

মঙ্গলবার (১২ নভেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে ‘এ’ ইউনিট সমন্বয়কারী অধ্যাপক ড. লোকমান হোসাইন উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারীর নিকট ফলাফল হস্তান্তর করেন।

এসময় ধর্মতত্ত্ব ও ইসলাম শিক্ষা অনুষদের ডীন অধ্যাপক ড. আ ফ ম আকবর হোসাইন, প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মন, আল হাদীস বিভাগের অধ্যাপক ড. আশরাফুল আলম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ প্রমুখ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট ইউনিট সূত্রে জানা যায়, এ বছর ভর্তি পরীক্ষায় ‘এ’ ইউনিটে মোট ১হাজার ৮৮১ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন। এদের মধ্যে মোট ৪৬৪ জন শিক্ষার্থী কৃতকার্য হন।

উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে থেকে ২৪০ জনকে মেধাতালিকায় রাখা হয়েছে। বাকি ২২৪ জনকে অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে। লিখিত পরীক্ষায় পাশের উপর ভিত্তি করে এ মেধাতালিকা প্রকাশ করা হয়েছে জানা গেছে।

উল্লেখ্য, ‘এ’ ইউনিটের ফলাফলসহ বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট (www.iu.ac.bd) থেকে জানা যাবে।

অপ্রাপ্তবয়স্ক শ্যালিকাকে ধর্ষণ, পদ হারালেন ছাত্রদল নেতা
  • ১২ এপ্রিল ২০২৬
বদলি আবেদন শুরুর সম্ভাব্য সময় জানাল শিক্ষা মন্ত্রণালয়
  • ১২ এপ্রিল ২০২৬
৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে উপজেলায় প্রথম তা’মীর…
  • ১২ এপ্রিল ২০২৬
মৌচাক ফ্লাইওভার থেকে সম্পূর্ণ দগ্ধ অবস্থায় একজনের মরদেহ উদ্…
  • ১২ এপ্রিল ২০২৬
সাতক্ষীরায় মার্চে এসেছে দেড় গুণ বেশি জ্বালানি তেল, সরবরাহ স…
  • ১২ এপ্রিল ২০২৬
ফুল দিয়ে নববর্ষ বরণে প্রার্থনা, বিশ্ব শান্তি কামনা আদিবাসী …
  • ১২ এপ্রিল ২০২৬