ঢাবি গার্হস্থ্য ইউনিটের ফল, পাস ৮৭.৪৮ শতাংশ

১২ নভেম্বর ২০১৯, ০৫:৪৭ PM

© সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) জীববিজ্ঞান অনুষদভুক্ত গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবারের ভর্তি পরীক্ষায় পাশের হার ৮৭ দশমিক ৪৮ ভাগ।

মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফলফল প্রকাশ করা হয়।

গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ভর্তি পরীক্ষায় ৭,৯৪২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ৬,৯৪৮ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। পাশের হার ৮৭ দশমিক ৪৮ ভাগ। পরীক্ষার বিস্তারিত ফলাফল admission.eis.du.ac.bd ওয়েবসাইটে জানা যাবে।

এছাড়া, যে কোন অপারেটরের মোবাইল ফোন থেকে DU˂>goc<>roll টাইপ করে ১৬৩২১ নম্বরে send করে ফিরতি SMS-এ ফলাফল জানা যাবে।

উল্লেখ্য, গত ৮ নভেম্বর ২০১৯ শুক্রবার গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই ইউনিটের মোট আসন সংখ্যা রয়েছে ২,৪৭৫টি।

ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের আগামী ১৯ নভেম্বর ২০১৯ থেকে ২৭ নভেম্বর ২০১৯ পর্যন্ত নির্ধারিত ওয়েবসাইটে চয়েস ফরম পূরণ করে সাবমিট করতে হবে। বিভিন্ন কোটায় আবেদনকারী উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের কোটার ফরম ১৯ নভেম্বর ২০১৯ থেকে ২৭ নভেম্বর ২০১৯ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে জীববিজ্ঞান অনুষদের ডিন অফিস থেকে সংগ্রহ করতে হবে এবং যথাযথভাবে পূরণ করে একই অফিসে জমা দিতে হবে।

ফলাফল নিরীক্ষণের জন্য নির্ধারিত ফি প্রদান সাপেক্ষে আগামী ১৯ নভেম্বর ২০১৯-এর মধ্যে অফিস চলাকালীন সময়ে জীববিজ্ঞান অনুষদের ডিন অফিসে আবেদন করা যাবে।

বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ দেখতে স্টেডিয়ামে জাইমা রহমান
  • ১৭ এপ্রিল ২০২৬
রাশিয়ার তেল আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক…
  • ১৭ এপ্রিল ২০২৬
অফিসার নিয়োগ দেবে এসএ গ্রুপ, কর্মস্থল চট্টগ্রাম
  • ১৭ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্র-ইরান দ্বিতীয় দফা বৈঠকের তারিখ ঠিক হয়নি
  • ১৭ এপ্রিল ২০২৬
জবিতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক শিক্ষা মেলার আয়োজন করবে জকসু
  • ১৭ এপ্রিল ২০২৬
জনবল নিয়োগ দেবে সীমান্ত ব্যাংক, আবেদন শেষ ২৫ এপ্রিল
  • ১৭ এপ্রিল ২০২৬