শতভাগ জিপিএ-৫ সিলেট ক্যাডেট কলেজে

১৭ জুলাই ২০১৯, ০৫:৫৯ PM

© টিডিসি ফটো

উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচ.এস.সি) পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডে অতীত সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে সিলেট ক্যাডেট কলেজ। এবার এইচএসসি পরীক্ষায় সিলেট ক্যাডেট কলেজ থেকে মোট ৫১ জন শিক্ষার্থী অংশ নিয়ে ৫১ জনই জিপিএ-৫ ফলাফল অর্জন করেছেন।

সহশিক্ষা কার্যক্রমের মতো শিক্ষা কার্যক্রমেও ক্যাডেটরা ভালো ফলাফল অর্জন করায় কলেজ অধ্যক্ষ লে. কর্নেল শরীফ মো. আমান হাসান, এসপিপি, পিএসসি ক্যাডেট, অভিভাবক এবং শিক্ষকসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন জানান।

শিক্ষার্থীদের সাফ্যল্যে কলেজ অধ্যক্ষ জানিয়েছেন, সিলেট ক্যাডেট কলেজের এই সাফল্য আগামী প্রজন্মকে শিক্ষা অনুরাগী হতে আরো অনুপ্রাণিত করবে। ক্যাডেটরা যুগোপযোগী শিক্ষা গ্রহণ করার মধ্য দিয়ে সৃজনশীল দেশপ্রেমিক মানব সম্পদে পরিণত হয়ে দেশ মাতৃকার কল্যাণে আরো বেশি অবদান রাখবে।

আগামীতে কলেজটি তার সাফল্যের এ ধারাবাহিকতা রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এসএসসি পাসেই চাকরি টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ে, পদ ১৪…
  • ২৮ জুন ২০২৬
শিক্ষাছুটির পর বিদেশ থেকে না ফেরায় চাকরি গেল গোপালগঞ্জ বিশ্…
  • ২৮ জুন ২০২৬
পিএইচডি স্কলারশিপে অনিয়ম, গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের বিএনপিপ…
  • ২৮ জুন ২০২৬
প্রাথমিকের শিক্ষকদের বেতন ৯ম গ্রেডে আনার কাজ চলছে: সংসদে বব…
  • ২৮ জুন ২০২৬
শেবাচিম ডেন্টাল শিক্ষার্থীদের পাশে বাংলাদেশ ডেন্টাল সোসাইটি
  • ২৮ জুন ২০২৬
জাপান সরকারের মেক্সট স্কলারশিপ পেলেন মাভাবিপ্রবির আল মাহিন
  • ২৮ জুন ২০২৬