জেএসসি-জেডিসি ও প্রাথমিক সমাপনীর ফল ২৪ ডিসেম্বর

১১ ডিসেম্বর ২০১৮, ০২:২৬ PM

© ফাইল ফটো

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা ২০১৮ এর ফলাফল ২৪ ডিসেম্বর প্রকাশিত হচ্ছে। একই দিনে প্রাথমিক শিক্ষা ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার ফল প্রকাশ করা হবে বলে জানা যায় সংশ্লিষ্ট সূত্রে। এ বছর দুই সমাপনীতে প্রায় ৫৭ লাখ পরীক্ষার্থী অংশ নেন।

শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। জানা যায়, এর আগে প্রাথমিক শিক্ষা ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফল প্রকাশের জন্য ২৬ থেকে ২৭ ডিসেম্বর এবং জেএসসি-জেডিসি পরীক্ষার ফলাফল ২৫ থেকে ২৭ ডিসেম্বর বা সুবিধাজনক সময়ের মধ্যে প্রকাশের জন্য প্রধানমন্ত্রীর দফতরে প্রস্তাব পাঠানো হয়েছিল। পরে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ২৪ ডিসেম্বর ফল প্রকাশের জন্য সময় দেওয়া হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। 
 
প্রসঙ্গত, চলতি বছর জেএসসি ও জেডিসি পরীক্ষা ১ নভেম্বর শুরু হয়ে শেষ হয় ১৫ নভেম্বর। এবার ২৬ লাখ ৭০ হাজার ৩৩৩জন শিক্ষার্থী অংশে নেয়। আট বোর্ডের অধীনে জেএসসিতে ২২ লাখ ৬৭ হাজার ৩৪৩ জন এবং মাদ্রাসা বোর্ডের অধীনে জেডিসিতে ৪ লাখ ২ হাজার ৯৯০ জন পরীক্ষা দেয়।

এছাড়া ১৮ নভেম্বর শুরু হয়ে প্রাথমিক শিক্ষা ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা শেষ হয় ২৬ নভেম্বর। ছয়টি বিষয়ের প্রতিটিতে ১০০ করে মোট ৬০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনীতে এ বছর ৩০ লাখ ৯৫ হাজার ১২৩ জন শিক্ষার্থী অংশ নেয়। এরমধ্যে প্রাথমিক সমাপনীতে ২৭ লাখ ৭৭ হাজার ২৭০ জন। আর ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় ৩ লাখ ১৭ হাজার ৮৫৩ জন পরীক্ষার্থী অংশ নেয়।
 

 


বরিশাল বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি শাকিল, সম্পাদক…
  • ২৯ জুন ২০২৬
ব্রাজিলিয়ান কিংবদন্তি যেভাবে বদলে দিয়েছেন জাপানি ফুটবল
  • ২৯ জুন ২০২৬
ব্রাজিল ম্যাচের আগে জাপানের বড় চিন্তা একটাই
  • ২৯ জুন ২০২৬
অতিরিক্ত ভাড়া আদায়, বিএম কলেজে আটক শতাধিক অটোরিকশা ও সিএনজি 
  • ২৯ জুন ২০২৬
টিউশনির ফাঁদ ভেঙে বিসিএস ক্যাডার কুবির নিহাল
  • ২৯ জুন ২০২৬
অষ্টম শ্রেণির ছাত্রীকে অপহরণ করে রাতভর সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ…
  • ২৮ জুন ২০২৬