ময়মনসিংহ বোর্ডে এইচএসসিতে পাসে এগিয়ে মেয়েরা

১৫ অক্টোবর ২০২৪, ১২:২১ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড

ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড © ফাইল ছবি

ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা-২০২৪ এর ফল প্রকাশ করা হয়েছে। এতে পাসের হার ৬৩ দশমিক ২২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ৮২৬ জন। মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় প্রকাশিত ফলে এ তথ্য জনা যায়।

এ বছর ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ৭৮ হাজার ৯২০ জন এইচএসসি পরীক্ষার্থীর মধ্যে অংশগ্রহণ করে ৭৭ হাজার ৬২১ জন। অংশগ্রহণকারী ছাত্র ৩৭ হাজার ৪৫৩ জন এ্বং ছাত্রী ৪০ হাজার ১৬৮ জন । এর মধ্যে পাস করা পরিক্ষার্থীর সংখ্যা ৪৯ হাজার ৬৯ জন । 

আরো পড়ুন: এবারও মেয়েরা জিপিএ-৫ ও পাশের হারে এগিয়ে

ছাত্র পাস করেছে ২২ হাজার ৯৩৫ জন। পাসের হার ৬১ দশমিক ২৪ শতাংশ। ছাত্রী পাস করেছে ২৬ হাজার ১৩৪ জন। পাসের হার ৬৫ দশমিক ০৬ শতাংশ। জিপিএ-৫ প্রাপ্ত ছাত্রের সংখ্যা ২ হাজার ১০৯ জন। আর ছাত্রীর সংখ্যা ২ হাজার ৭১৭ জন। 

ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে চারটি জেলায় পাসের হার জামালপুর ৬৫ দশমিক ৭৪, ময়মনসিংহ ৯৩ দশমিক ৪৩, নেত্রকোনা ৬২ দশমিক ৯০ এবং শেরপুর ৫৮ দশমিক ০১ শতাংশ।

অনার্স ১ম বর্ষের আইসিটি ব্যবহারিক পরীক্ষা নিয়ে যে নির্দেশনা…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
এআইইউবি শিক্ষার্থীদের সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের মত বি…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ভবিষ্যৎ প্রকৌশলীদের দক্ষতা উন্ন…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
চীনে আন্তর্জাতিক সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করলেন এনএসইউ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
চাকরির ভাইভায় নম্বর বৃদ্ধির প্রতিবাদে ইবি ছাত্রশিবিরের বিক্…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ইউআইইউতে ভবিষ্যৎ কর্মজীবন প্রস্তুতির জন্য ‘মিট অ্যান্ড কোয়ে…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9