বাকৃবির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, ভর্তি ২৯ নভেম্বর

১২ নভেম্বর ২০১৮, ০৫:৪৩ PM
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। সোমবার  দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর তার সচিবালয়ে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল প্রকাশ করেন ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, মেধা তালিকায় মোট শিক্ষার্থীর সংখ্যা ১ হাজার ২৩০ জন এবং অপেক্ষমান তালিকায় রাখা হয়েছে ১ হাজার ২২৯ জন শিক্ষার্থী। মেধা তালিকায় সর্ব্বোচ্চ স্কোর ১৮৬ দশমিক ২৫ এবং মেধা তালিকায় সর্বনিম্ন স্কোর ১৫১ দশমিক ২৫।
মেধা ও অপেক্ষমান তালিকাভূক্ত শিক্ষার্থীদের আগামী ১৪ থেকে ২৩ নভেম্বরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে অনুষদ ভিত্তিক অপশন ও তথ্য প্রদান করতে হবে। কোটায় নির্বাচিত শিক্ষার্থীদের আগামী ১৮ নভেম্বর প্রয়োজনীয় মূল সনদপত্রসহ বিশ্ববিদ্যালয়ে স্বশরীরে হাজির হয়ে তথ্য প্রদান করতে হবে। মেধা তালিকাভূক্ত প্রার্থীদের অনুষদ ভিত্তিক ফলাফল প্রকাশ করা হবে আগামী ২৫ নভেম্বর। এরপর আগামী ২৯ নভেম্বর মেধা তালিকাভূক্ত প্রার্থীদের ভর্তি অনুষ্ঠিত হবে। এছাড়াও ভর্তি সংক্রান্ত সম্পর্কিত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (http://admission.bau.edu.bd)  পাওয়া যাবে।

আর্জেন্টিনার বিপক্ষে কেপ ভার্দের হয়ে মাঠে নামতে পারতেন রোনা…
  • ২৯ জুন ২০২৬
দক্ষিণ আফ্রিকার হৃদয় ভেঙে শেষ ষোলোয় কানাডা
  • ২৯ জুন ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি শাকিল, সম্পাদক…
  • ২৯ জুন ২০২৬
ব্রাজিলিয়ান কিংবদন্তি যেভাবে বদলে দিয়েছেন জাপানি ফুটবল
  • ২৯ জুন ২০২৬
ব্রাজিল ম্যাচের আগে জাপানের বড় চিন্তা একটাই
  • ২৯ জুন ২০২৬
অতিরিক্ত ভাড়া আদায়, বিএম কলেজে আটক শতাধিক অটোরিকশা ও সিএনজি 
  • ২৯ জুন ২০২৬