নোবিপ্রবির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

৩০ অক্টোবর ২০১৮, ০৫:৫৩ PM

© ফাইল ফটো

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি)  ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।ছয় ইউনিটের অধীনে এবার ৩০টি বিভাগে সর্বমোট ১ হাজার ৩২০  শিক্ষার্থী ভর্তি করা হবে।

মঙ্গলবার বেলা ১১টায় উপাচার্যের দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভর্তি কমিটির চেয়ারম্যান উপাচার্য অধ্যাপক ড. এম অহিদুজ্জামান এই  ফলাফল ঘোষণা করেন।এর আগে প্রশ্নপত্র প্রণয়ন, মুদ্রণ ও ফলাফল প্রকাশ কমিটির আহ্বায়ক কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. ফারুক উদ্দিন উপাচার্যের নিকট আনুষ্ঠানিকভাবে ফলাফল হস্তান্তর করেন।

এ বছর ছয় ইউনিটে পরীক্ষার্থীর পাশের হার যথাক্রমে  'এ' ইউনিটে ৮০.৬০%, 'বি' ইউনিটে ৯০.৭১%, 'সি' ইউনিটে ৭৮.৮৪%, 'ডি' ইউনিটে ৬৪.২৫%, 'ই' ইউনিটে ৬০.৬৫% এবং 'এফ' ইউনিটে ৪২.২৪%।

ভর্তি পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ও ওয়েবসাইটে (https://nstu.admission.online/Result/ViewResult) পাওয়া যাবে।

আর্জেন্টিনার বিপক্ষে কেপ ভার্দের হয়ে মাঠে নামতে পারতেন রোনা…
  • ২৯ জুন ২০২৬
দক্ষিণ আফ্রিকার হৃদয় ভেঙে শেষ ষোলোয় কানাডা
  • ২৯ জুন ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি শাকিল, সম্পাদক…
  • ২৯ জুন ২০২৬
ব্রাজিলিয়ান কিংবদন্তি যেভাবে বদলে দিয়েছেন জাপানি ফুটবল
  • ২৯ জুন ২০২৬
ব্রাজিল ম্যাচের আগে জাপানের বড় চিন্তা একটাই
  • ২৯ জুন ২০২৬
অতিরিক্ত ভাড়া আদায়, বিএম কলেজে আটক শতাধিক অটোরিকশা ও সিএনজি 
  • ২৯ জুন ২০২৬