বাবার সাথে কৃষি কাজ করে সংসার চালানো আহাদ পেলো জিপিএ-৫

১২ মে ২০২৪, ০৭:৫৭ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:১৯ PM

© সংগৃহীত

অন্যের জমিতে চাষ করে সংসার চালানো হতদরিদ্র বাবার একমাত্র ছেলে আহাদ শেখ। নগরকান্দা উপজেলার তালমা নাজিমুদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসিতে জিপিএ-৫ পেয়েছেন তিনি। সে উপজেলার তালমা ইউনিয়নের পূর্ব তালমা গ্রামের দেলোয়ার শেখের ছেলে। আহাদের এই ফলা ফলে বন্ধুবান্ধব ও এলাকাবাসী আনন্দিত।

জানা গেছে, আহাদ তার বাবা হতদরিদ্র কৃষক দেলোয়ার শেখের সঙ্গে কৃষি কাজ করার পাশাপাশি লেখাপড়া চালিয়েছে। অভাবের সংসারে দিন-রাত মাঠে কাজ করেও লেখাপড়া চালিয়ে ভালো ফলাফল করায় এলাকায় বেশ আলোচনা হচ্ছে তাকে নিয়ে। তিন ভাই বোনের মধ্যে আহাদ সবার ছোট। আহাদের বড় বোনের বিয়ে হয়ে গেছে। ছোট বোন উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় বর্ষের ছাত্রী। আহাদের স্বপ্ন উচ্চ শিক্ষা লাভ করে দেশের নামকরা প্রকৌশলী হওয়া।

আহাদের বাবা দেলোয়ার শেখ বলেন, অভাবের সংসারে আহাদ আমার সঙ্গে কৃষি কাজে সহযোগিতা করে এবং পাশাপাশি লেখাপড়া করে। সে এত ভালো ফলাফল করবে আমি ভাবতেও পারিনি। আমি তো গরিব মানুষ, আমার তেমন অর্থ সম্পদ নেই। উচ্চশিক্ষায় শিক্ষিত করা আমার পক্ষে সম্ভব না।

বিদ্যালয়ের প্রধানশিক্ষক আসাদুজ্জামান চৌধুরী বলেন, আহাদ ক্লাসের মধ্যে শান্ত স্বভাবের ছেলে। লেখাপড়ায় খুব ভালো। পাশাপাশি সে বাবার সঙ্গে কৃষিকাজে সহযোগিতা করে। মাঝে মাঝে দেখি বাজারে দুধ বিক্রি করে। তার এই সাফল্যে আমাদের স্কুল এবং এলাকাবাসী গর্বিত। আমরা ওর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।

 
ড. ইউনূসকে নিজের লেখা বই উপহার দিলেন আবিদুল ইসলাম
  • ৩১ মার্চ ২০২৬
আরও ১৪ জনকে জেলা পরিষদ প্রশাসক নিয়োগ
  • ৩১ মার্চ ২০২৬
জোড় তারিখে অনলাইন এবং বিজোড়ে হবে অফলাইন ক্লাস
  • ৩১ মার্চ ২০২৬
নখের কালি না শুকাতেই জুলাই সনদ ভুলিয়ে দেওয়া হচ্ছে: শফিকুল ই…
  • ৩১ মার্চ ২০২৬
ফিলিস্তিন স্টাইলে লেবানন দখলের পরিকল্পনা প্রকাশ করল ইসরায়েল
  • ৩১ মার্চ ২০২৬
শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনের জবাব সরাসরি ডিআইএ-তে জমার নির্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence