এসএসসি ও সমমানে ৫১ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল

১২ মে ২০২৪, ১২:৪৪ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:২০ PM
প্রতীকী

প্রতীকী

২০২৪ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। রবিবার (১২ মে) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ফলের বিস্তারিত তুলে ধরেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। এতে দেখা গেছে, এবারের ৫১ শিক্ষাপ্রতিষ্ঠানের সব শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন।

ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, চলতি বছরে মোট ৩ হাজার ৭৯৯টি কেন্দ্রে এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে ২৯ হাজার ৮৬১টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন। এরমধ্যে ২ হাজার ৯৬৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের সব শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।

গত বছরের তুলনায় এবারে কেন্দ্রের সংখ্যা কমেছে। গেল বছর এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ৩ হাজার ৮১০টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্র কমলেও বেড়েছে অংশ নেওয়া শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা। এ বছর মোট কেন্দ্রের সংখ্যা ছিল ২৯ হাজার ৭১৪টি। শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ২ হাজার ৩৫৪টি। শূন্য পাস ছিল প্রতিষ্ঠান ৪৮টি।

এর আগে সকালে আনুষ্ঠানিকভাবে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রীর হাতে ২০২৪ সালের এসএসসির ফলাফলের সারসংক্ষেপ ও পরিসংখ্যান তুলে দেন ১১টি শিক্ষাবোর্ডের চেয়ারম্যানরা। 

এ সময় শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, শিক্ষা প্রতিমন্ত্রী বেগম শামসুন নাহারসহ শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

গত ১৫ ফেব্রুয়ারি এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। লিখিত পরীক্ষা শেষ হয় গত ১২ মার্চ। ব্যবহারিক পরীক্ষা ১৩ থেকে ২০ মার্চের মধ্যে অনুষ্ঠিত হয়।

এবার মোট ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন পরীক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছেন। এর মধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী ছিলেন ১৬ লাখ ৬ হাজার ৮৭৯ জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষা দিয়েছেন মোট ২ লাখ ৪২ হাজার ৩১৪ জন। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নেন ১ লাখ ২৬ হাজার ৩৭৩ জন।

 
স্কুলশিক্ষককে বাসায় ডেকে ভয় দেখিয়ে টাকা আদায়, নারীসহ হানিট্…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
নটর ডেম কলেজে একাদশে ভর্তি পরীক্ষা শুরু আজ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তারের পর পদ হারালেন কলেজ ছাত্রদলের সাধারণ সম্…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
তাড়াহুড়া করে দলীয় লোক নিয়োগের পাঁয়তারা করছে বিএনপি সরকার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিয়োগে প্রতিমন্ত্রীর নেতৃত্বে ৪ সদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
রিপাবলিকানরা জিতলে প্রত্যেক নাগরিককে ৬ লাখ টাকা দেওয়ার ঘোষণ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9