ওয়েবসাইটে দেখা যাচ্ছে এসএসসি ও সমমানের ফল

১২ মে ২০২৪, ১১:৪৬ AM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:২০ PM
শিক্ষা বোর্ডের ওয়েবসাইট

শিক্ষা বোর্ডের ওয়েবসাইট © সংগৃহীত

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল শিক্ষা বোর্ডগুলোর সংশ্লিষ্ট ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। শিক্ষার্থীরা নিজেদের রোল-রেজিস্ট্রেশন নম্বর দিয়ে নিজেদের ফলাফল দেখতে পারছেন। রবিবার (১২ মে) সকালে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী চলতি বছরের পরীক্ষার ফলাফল ঘোষণা করেন।

এর আগে, এদিন সকাল ১০টার পর গণভবনে ফলাফলের সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

প্রধানমন্ত্রীর ফল ঘোষণার পর দুপুর ১২টা ৩০ মিনিটে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে ফলের বিস্তারিত তুলে ধরবেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। এরপর নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনে একযোগে ফল প্রকাশিত হবে।

ঢাকা শিক্ষা বোর্ড এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে গিয়ে রেজাল্ট কর্নারে ক্লিক করে শিক্ষা প্রতিষ্ঠানের ফলের প্রতিবেদন ডাউনলোড করা যাবে। এছাড়া ওয়েবসাইটে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে শিক্ষার্থীরা ফল জানতে পারবেন। শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটের পাশাপাশি মোবাইলে এসএমএস পাঠিয়েও ফলাফল জানা যাবে।

মোবাইলে এসএমএসের মাধ্যমে ফল পেতে SSC লিখে স্পেস দিয়ে শিক্ষা বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে 2024 লিখে 16222 নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল পাওয়া যাবে।

দাখিলের ফল পেতে Dakhil লিখে স্পেস দিয়ে Mad লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে 2024 লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। এছাড়া কারিগরি বোর্ডের ক্ষেত্রে SSC লিখে স্পেস দিয়ে Tec লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে 2024 লিখে 16222 নম্বরে পাঠালে ফিরতি এসএমএসে ফলাফল পাওয়া যাবে।

 
স্কুলশিক্ষককে বাসায় ডেকে ভয় দেখিয়ে টাকা আদায়, নারীসহ হানিট্…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
নটর ডেম কলেজে একাদশে ভর্তি পরীক্ষা শুরু আজ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তারের পর পদ হারালেন কলেজ ছাত্রদলের সাধারণ সম্…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
তাড়াহুড়া করে দলীয় লোক নিয়োগের পাঁয়তারা করছে বিএনপি সরকার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিয়োগে প্রতিমন্ত্রীর নেতৃত্বে ৪ সদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
রিপাবলিকানরা জিতলে প্রত্যেক নাগরিককে ৬ লাখ টাকা দেওয়ার ঘোষণ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9