প্রধানমন্ত্রীর কাছে এসএসসির ফল হস্তান্তর

১২ মে ২০২৪, ১০:০২ AM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:২০ PM
এসএসসি পরীক্ষার ফল আজ প্রকাশিত হবে

এসএসসি পরীক্ষার ফল আজ প্রকাশিত হবে © ফাইল ছবি

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফলের সারসংক্ষেপ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হয়েছে। রবিবার (১২ মে) সকাল ১০টার পর গণভবনে ফলাফলের সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। 

কিছুক্ষণের মধ্যেই আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে। পরীক্ষার্থীরা বেলা ১১টার পর থেকে ফলাফল দেখতে পারবেন। এবার এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছে ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন পরীক্ষার্থী। গত ১৫ ফেব্রুয়ারি এই পরীক্ষা শুরু হয়ে শেষ হয় গত ১২ মার্চ।

যেভাবে ফল দেখবেন
ফল দেখার নিয়মে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট www.educationboardresults.gov.bd ওয়েবসাইটের Result কর্নার-এ ক্লিক করে বোর্ড ও প্রতিষ্ঠানের EIIN-এর মাধ্যমে ফল ডাউনলোড করার পরামর্শ দেয়া হলো।

এ ছাড়া এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে। সে ক্ষেত্রে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে SSC লিখে স্পেস দিয়ে ইংরেজিতে বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর দিতে হবে। এরপর স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। (উদাহরণ-SSC Dha ROLL YEAR)। ফিরতি মেসেজে ফল জানিয়ে দেয়া হবে।

এছাড়া শিক্ষার্থীরা ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে (educationboardresults.gov.bd) প্রবেশ করে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে রেজাল্ট শিট ডাউনলোড করতে পারবেন। 

শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক রেজাল্ট শিট পেতে বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর রেজাল্ট কর্নারে ক্লিক করে শিক্ষাপ্রতিষ্ঠানের ইআইআইএন (EIIN) এন্ট্রি করতে হবে। তাহলে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে।

 
শিক্ষককে লাঞ্ছিতের ঘটনায় ছাত্রদল নেতার ছাত্রত্ব বাতিলের দাব…
  • ০৭ মার্চ ২০২৬
ইসলামী ব্যাংকের বার্ষিক রিস্ক কনফারেন্স অনুষ্ঠিত
  • ০৭ মার্চ ২০২৬
কুড়িগ্রামে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় প্যান্ট পিস …
  • ০৭ মার্চ ২০২৬
রাসুল (স.) জীবনী নিয়ে সহজ ভাষায় বই লিখতে চান আসিফ নজরুল
  • ০৭ মার্চ ২০২৬
জ্বালানি তেল পাচার ঠেকাতে সাতক্ষীরা সীমান্তে নজরদারি বাড়িয…
  • ০৭ মার্চ ২০২৬
সৈনিক নিয়োগ দেবে বাংলাদেশ সেনাবাহিনী, আবেদন এসএসসি পাসেই
  • ০৭ মার্চ ২০২৬