দাখিলের ফল দেখবেন কীভাবে, জানালো শিক্ষা বোর্ড

০৮ মে ২০২৪, ০৫:৪৪ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:২৩ PM

© ফাইল ছবি

চলতি বছরের দাখিল পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আগামী রবিবার (১২ মে)। এ ফলাফল শিক্ষার্থীরা কীভাবে পাবে, সে–সংক্রান্ত নির্দেশনা দিয়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ড। সোমবার (৭মে) মাদ্রাসা শিক্ষা বোর্ডের এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

মাদ্রাসা শিক্ষা বোর্ড বলেছে, শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকেও পরীক্ষার্থীরা ফলাফল জানতে পারবে। শিক্ষার্থীরা ওয়েবসাইটে রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর ইনপুট করে ফলাফল দেখতে পারবে। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট–এ অনলাইন সেবা-১ কর্নারে দাখিল পরীক্ষা-২০২৪–এ ক্লিক করে জেলার কেন্দ্রভিত্তিক মাদ্রাসার রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে। ওয়েবসাইটের মাধ্যমে রোল ও রেজিস্ট্রেশন নম্বর অনুযায়ী রেজাল্ট শিট ডাউনলোড করতে পারবে শিক্ষার্থীরা।

যারা এসএমএসের মাধ্যমে ফলাফল দেখতে চায়, তাদের ফলাফল প্রকাশের আগে প্রিরেজিস্ট্রেশন করতে হবে। প্রিরেজিস্ট্রেশনের পদ্ধতি হলো Dakhil<>Board Name [First 3 Latter]<>Roll<>Year টাইপ করে 16222 নম্বরে পাঠাতে হবে। উদাহরণ: বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের জন্য: Dakhil Mad 123456 2024 লিখে পাঠাতে হবে 16222 নম্বরে। ফলাফল প্রকাশের সঙ্গে সঙ্গই প্রিরেজিস্ট্রেশন করা পরীক্ষার্থীদের মোবাইল নম্বরে ফলাফল স্বয়ংক্রিয়ভাবে পৌঁছে যাবে।

সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে অনলাইনের মাধ্যমে প্রাপ্ত ফলাফল ডাউনলোড করে প্রকাশ করার জন্য eboardresults.com/bn/ebr.app/home/এ গিয়ে Institution Result সিলেক্ট করে বোর্ড ও প্রতিষ্ঠানের ইআইআইএনের (EIIN) মাধ্যমে ফলাফল ডাউনলোড করার পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে একই দিনে প্রকাশিত হচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল। এদিন বেলা ১১টার পর ডাউনলোড করা যাবে। ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের Result কর্নারে ক্লিক করে বোর্ড ও প্রতিষ্ঠানের ইআইআইএন এন্ট্রির মাধ্যমে ফলাফল ডাউনলোড করা যাবে। এ ছাড়া এসএমএসের মাধ্যমেও ফলাফল জানা যাবে। এ জন্য মোবাইলের মেসেজ অপশনে SSC লিখে স্পেস দিয়ে ইংরেজিতে বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর দিতে হবে। এরপর স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। (উদাহরণ SSC Dha ROLL YEAR)। ফিরতি মেসেজেই শিক্ষার্থীরা ফলাফল পেয়ে যাবে। 

29a11233-4b6a-444d-89f7-ea51309cb22e

 
জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে ইবিতে বিশেষ খাবারের ব্যবস্থা 
  • ২৫ জুলাই ২০২৬
ছিটকে গেলেন নাহিদ রানা, শঙ্কায় লিটন-শরিফুলও
  • ২৫ জুলাই ২০২৬
৯ম শিক্ষক নিয়োগ নিয়ে নতুন নির্দেশনা মন্ত্রণালয়ের
  • ২৫ জুলাই ২০২৬
অফিস করবেন বঙ্গভবনে, থাকবেন কোথায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি?
  • ২৫ জুলাই ২০২৬
প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১৫ আগস্ট বেসরকারি বিশ্ববিদ্যালয়ের…
  • ২৫ জুলাই ২০২৬
বান্দরবানে নৌকাডুবিতে নিখোঁজ বিইউপি শিক্ষার্থী নাহিয়ান
  • ২৫ জুলাই ২০২৬