গুচ্ছের বি ইউনিটের যত শিক্ষার্থীর উত্তরপত্র বাতিল হল 

০৫ মে ২০২৪, ০৪:২৮ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:৪১ PM

© সংগৃহীত

দেশের ২৪টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য অনুষ্ঠিত গুচ্ছভুক্ত জিএসটির ‘বি’ ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষায় পাসের হার ৩৬ দশমিক ৩৩ শতাংশ। যা সংখ্যায় ৩১ হাজার ৮১ জন। উত্তরপত্র বাতিল হয়েছে ২৩ জনের। শিক্ষার্থীরা আজ রাত ১১ টা ৫৯ মিনিটের আগেই জিএসটির ওয়েবসাইটে ঢুকে তাঁদের ফলাফল জানতে পারবেন। 

রবিবার (৫ মে) দুপুরে জিএসটি সমন্বিত ভর্তি কমিটির আহ্বায়ক ও যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেনের কাছে টেকনিক্যাল কমিটির পক্ষ থেকে ‘বি’ ইউনিটের ফলাফল তুলে দেওয়া হয়। বিকেলে জিএসটি সমন্বিত ভর্তি কমিটির সভায় উপস্থাপনের পর তা প্রকাশের সিদ্ধান্ত গৃহীত হয়। ঘোষিত ফলাফলে জানানো হয়, ২০২৩-২৪ সেশনে প্রথম বর্ষে ভর্তির জন্য এ বছর ‘বি’ ইউনিটে ৯৪ হাজার ৬৩১ জন পরীক্ষার্থী আবেদন করে। এরমধ্যে ৮৫ হাজার ৫৪৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। তারমধ্যে ৩১ হাজার ৮১ জন শিক্ষার্থী ৩০ নম্বরের উপরে পেয়ে ভর্তির ন্যূনতম যোগ্যতা অর্জন করেছেন। যার হিসাবে পাসের হার ৩৬ দশমিক ৩৩ শতাংশ। এছাড়া বিভিন্ন কারণে ০.০৩ শতাংশ তথা ২৩ জন শিক্ষার্থীর উত্তরপত্র বাতিল হয়েছে। ‘বি’ ইউনিটের গতবার পাসের হার ছিল ৫৬ দশমিক ৩২ শতাংশ। শিক্ষার্থীরা আজ রাত ১১ টা ৫৯ মিনিটের মধ্যে জিএসটির ওয়েবসাইট (https://gstadmission.ac.bd/) থেকে ফলাফল জানতে পারবেন। 

 
অস্ট্রেলিয়া সফরের আগে ছিটকে গেলেন বাংলাদেশের ৩ ক্রিকেটার
  • ২৫ জুলাই ২০২৬
ট্রানজেকশন মনিটরিং অফিসার নিয়োগ দেবে এনআরবিসি ব্যাংক, আবেদন…
  • ২৫ জুলাই ২০২৬
ঝিনাইদহে এনসিপির জুলাই পদযাত্রা কাল
  • ২৫ জুলাই ২০২৬
ফ্যাসিবাদ-চাঁদাবাজ দূর না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে: জা…
  • ২৫ জুলাই ২০২৬
বরগুনায় ইয়াবাসহ মাদক কারবারিসহ গ্রেপ্তার
  • ২৫ জুলাই ২০২৬
শেখ হাসিনার পরিত্যক্ত বাসভবন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ২৫ জুলাই ২০২৬