মেডিকেল ভর্তিচ্ছুর উত্তরপত্র ছিঁড়ে ফেলার ঘটনা ঘটেনি: তদন্ত কমিটি

১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০২:২০ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১১:০২ AM
মেডিকেল ভর্তিচ্ছুর উত্তরপত্র ছিঁড়ে ফেলার ঘটনা ঘটেনি: তদন্ত কমিটি

মেডিকেল ভর্তিচ্ছুর উত্তরপত্র ছিঁড়ে ফেলার ঘটনা ঘটেনি: তদন্ত কমিটি © সংগৃহীত

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে মেডিকেল ভর্তি পরীক্ষায় নকল না করলেও হুমাইরা ইসলাম ছোঁয়া নামে এক ভর্তিচ্ছুর উত্তরপত্র ছেঁড়া হয়েছে এমন অভিযোগে তদন্ত কমিটি গঠন করে স্বাস্থ্য ও শিক্ষা অধিদপ্তর। সেই তদন্ত কমিটি বলেছে, এমবিবিএস ভর্তি পরীক্ষায় কোনো পরীক্ষার্থীর ওএমআর শিট (উত্তরপত্র) ছিঁড়ে ফেলার কোনো ঘটনা ঘটেনি। 

তদন্ত কমিটির প্রতিবেদন নিয়ে আজ সোমবার দুপুরে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে একটি সংবাদ সম্মেলন হওয়ার কথা রয়েছে। সেখানে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে বলে জানা গেছে।

এর আগে, ৯ ফেব্রুয়ারি ২০২৩-২৪ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার দুই দিন পর একজন নারী পরীক্ষার্থী স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে একটি অভিযোগ জমা দেন।

অভিযোগে বলা হয়, নারী পরীক্ষার্থীর কেন্দ্র ছিল রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেখ কামাল ভবন, ৮ম তলা, ৮২৩ নম্বর কক্ষ)। পরীক্ষায় অসৎ উপায় অবলম্বনের সন্দেহে একজন পর্যবেক্ষক ওই শিক্ষার্থীসহ তিনজনের ওএমআর শিট ছিঁড়ে ফেলেন। পরে পর্যবেক্ষক তাঁর ভুল বুঝতে পারেন এবং নতুন ওএমআর শিট দেন। তবে তখন পরীক্ষা শেষ হতে মাত্র পাঁচ মিনিট বাকি ছিল। বারবার অনুরোধ করার পরও পর্যবেক্ষক পরীক্ষার্থীদের জন্য পরীক্ষার সময় বাড়াননি।

পরে এ ঘটনা তদন্তে চার সদস্যবিশিষ্ট কমিটি গঠন করে স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তর। কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছিল। তদন্তদের জেরে উভয় পক্ষের সাথে কথাও বলেছে তদন্ত কমিটি। কমিটি ইতিমধ্যে তাদের প্রতিবেদনও জমা দিয়েছে।

এদিকে উত্তরপত্র ছেঁড়ার অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন অভিযুক্ত পরিদর্শক ডা. নাফিসা ইসলাম। সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, সেদিন তার দায়িত্বরত কক্ষে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। অভিযোগ করা ভর্তিচ্ছুর চেহারাও তার মনে নেই।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ১৩ সেপ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ, …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন শুরু
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বেরোবি ফটোগ্রাফিক ক্লাবের কমিটি প্রকাশ নেতৃত্বে জায়ীদ-নীলাদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সবুজ-সুন্দর ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার আহ্বানে ঢাবিতে ছাত্রদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ রেলওয়েতে চাকরি, আবেদন ৪ অক্টোবর পর্যন্ত
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9