মুক্তিযোদ্ধা ও ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা তালিকায় যত শিক্ষার্থী মেডিকেলে উত্তীর্ণ

১১ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৪৯ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১০:১৬ AM

© সংগৃহীত

২০২৩-২৪ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। রবিবার (১১ ফেব্রুয়ারি) বেলা ২টায় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী অধ্যাপক সামন্ত লাল সেন। ফল প্রকাশ উপলক্ষ্যে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। পাস করেছেন ৪৭.৮৩ শতাংশ ভর্তিচ্ছু।

ফল প্রকাশ অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত ০৯ ফেব্রুয়ারি ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবছর ৩৭টি সরকারি মেডিকেল কলেজের ৫ হাজার ৩৮০টি আসনে এবং ৬৭টি অনুমোদিত বেসরকারি মেডিকেল কলেজের ৬ হাজার ২৯৫টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে।

তিনি বলেন, ‘বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল' কর্তৃক প্রণীত নীতিমালার শর্তানুযায়ী ভর্তি পরীক্ষার প্রাপ্ত নম্বর ও এসএসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ হতে প্রাপ্ত নম্বর যোগ করে অর্জিত ভোরের ভিত্তিতে মেধা ও পছন্দক্রম অনুযায়ী ৫ হাজার ৩৮০ জন (মেধা কোটায় ৫০৭২ জন, ৫% মুক্তিযোদ্ধা কোটায় ৫৬৯ জন ও পশ্চাদপদ জনগোষ্ঠীর জন্য সংরক্ষিত আসনের ৩৯ জন) পরীক্ষার্থীদের ৩৭টি সরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে।

এর আগে হাইকোর্ট ৫% মুক্তিযোদ্ধা কোটা সংরক্ষনের নির্দেশ দেন। 

ট্যাগ: মেডিকেল
জুলাই শহীদ সাজিদের স্মরণে জবিতে ফটোগ্রাফি প্রতিযোগিতা ও প্র…
  • ২৬ জুলাই ২০২৬
দিনাজপুরের পার্বতীপুর ও ফুলবাড়ী উপজেলা বিএনপির কমিটি বাতিল
  • ২৬ জুলাই ২০২৬
ভারত সিরিজ ঘিরে আশার বার্তা দিলেন মিরাজ
  • ২৬ জুলাই ২০২৬
চাকরির পেছনে না ছুটে কৃষি উদ্যোক্তা হোন, নিজেই প্রতিষ্ঠান গ…
  • ২৬ জুলাই ২০২৬
আগস্টে পে-স্কেলের প্রজ্ঞাপন না হলে বৃহত্তর কর্মসূচি
  • ২৬ জুলাই ২০২৬
ঈশা খাঁ ইউনিভার্সিটিতে নবীন আইনজীবীদের সংবর্ধনা
  • ২৬ জুলাই ২০২৬