মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

১১ ফেব্রুয়ারি ২০২৪, ০১:৫৯ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১০:১৬ AM
ফল প্রকাশ অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক সামন্ত লাল সেন

ফল প্রকাশ অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক সামন্ত লাল সেন © টিডিসি ফটো

২০২৩-২৪ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। রবিবার (১১ ফেব্রুয়ারি) বেলা ২টায় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী অধ্যাপক সামন্ত লাল সেন। ফল প্রকাশ উপলক্ষ্যে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। পাস করেছেন ৪৭.৮৩ শতাংশ ভর্তিচ্ছু।

ফল প্রকাশ অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত ০৯ ফেব্রুয়ারি ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবছর ৩৭টি সরকারি মেডিকেল কলেজের ৫ হাজার ৩৮০টি আসনে এবং ৬৭টি অনুমোদিত বেসরকারি মেডিকেল কলেজের ৬ হাজার ২৯৫টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে।

তিনি বলেন, ‘বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল' কর্তৃক প্রণীত নীতিমালার শর্তানুযায়ী ভর্তি পরীক্ষার প্রাপ্ত নম্বর ও এসএসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ হতে প্রাপ্ত নম্বর যোগ করে অর্জিত ভোরের ভিত্তিতে মেধা ও পছন্দক্রম অনুযায়ী ৫ হাজার ৩৮০ জন (মেধা কোটায় ৫০৭২ জন, ৫% মুক্তিযোদ্ধা কোটায় ৫৬৯ জন ও পশ্চাদপদ জনগোষ্ঠীর জন্য সংরক্ষিত আসনের ৩৯ জন) পরীক্ষার্থীদের ৩৭টি সরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে।

মন্ত্রী বলেন,  মোট ১ লাখ ৪ হাজার ৩৭৪ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী এই শিক্ষাবর্ষে ভর্তির জন্য আবেদন করেছেণ। এর মধ্যে ১ লাখ ২ হাজার ৩৬৯ জন ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। ২ হাজার ৫ জন আবেদনকারী ভর্তি পরীক্ষায় অনুপস্থিত ছিলেন। সে হিসেবে অনুপস্থিতির হার ১.৯২%।

তিনি বলেন, পরীক্ষায় পাস নম্বর পূর্ববর্তী বছরের ন্যায় ৪০% নির্ধারিত ছিল। এর ভিত্তিতে মোট ৪৯ হাজার ৯২৩ জন ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়। পাসের হার ৪৭.৮৩%। এর মধ্যে পুরুষ প্রার্থী ছিলেন ২০ হাজার ৪৫৭ জন। যা উত্তীর্ণ প্রার্থীর ৪০.৯৮%। উত্তীর্ণ নারী প্রার্থীর সংখ্যা ২৯ হাজার ৪৬৬ জন। যা উত্তীর্ণ প্রার্থীর ৫৯.০২%।

সরকারি মেডিকেল কলেজের ৫ হাজার ৩৮০টি আসনের নির্বাচিত পরীক্ষার্থীদের মধ্যে ২০২৩ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা ৪ হাজার ৩৪৭ জন এবং গত বছর অর্থাৎ ২০২২ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা ১ হাজার ৩ জন। এছাড়া ২০২২- ২০২৩ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল কলেজ/ডেন্টাল কলেজ/ইউনিটে ভর্তিরত শিক্ষার্থীদের মধ্যে এবছর ভর্তি পরীক্ষায় সফল শিক্ষার্থীর সংখ্যা ৩০ জন।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন,  মোট ৫ হাজার ৩৮০টি সরকারি আসনের মধ্যে পুরুষ প্রার্থীর সংখ্যা ২ হাজার ৩১২ জন (৪৩%) এবং মহিলা শিক্ষার্থীর সংখ্যা ৩ হাজার ৬৮ জন (৫৭%)। ভর্তি পরীক্ষায় প্রাপ্ত সর্বোচ্চ নম্বর ৯২.৫ (তানজিম মুনতাকা সর্বা)। মেধা কোটার ৫০৭২টি আসনের মধ্যে পুরুষ প্রার্থীর সংখ্যা ২ হাজার ১৯৪ জন (৪৩.২৬%) এবং মহিলা প্রার্থীর সংখ্যা ২ হাজার ৮৭৮ জন (৫৬.৭৪%)। মুক্তিযোদ্ধা কোটায় মোট আসন সংখ্যার ৫% হিসাবে ২৬৯ জন শিক্ষার্থী এবং ক্ষুদ্র নৃগোষ্ঠিদের জন্য সংরক্ষিত কোটায় ৩৯ জন শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন।

ভর্তির তারিখ
সরকারি মেডিকেল কলেজে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তির সময়সীমা আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত। আর বেসরকারি মেডিকেল কলেজে ভর্তির অনলাইন আবেদন গ্রহণের বিজ্ঞপ্তি আগামী ১৪ ফেব্রুয়ারি  প্রকাশিত হবে।

 

বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্র…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ১৩ সেপ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ, …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন শুরু
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বেরোবি ফটোগ্রাফিক ক্লাবের কমিটি প্রকাশ নেতৃত্বে জায়ীদ-নীলাদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সবুজ-সুন্দর ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার আহ্বানে ঢাবিতে ছাত্রদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9