এইচএসসির বিদেশে কেন্দ্রে ৩২১ জনের মধ্যে পাস ৩০৩

২৬ নভেম্বর ২০২৩, ০৪:৫১ PM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০৪:১৪ PM
এইচএসসির বিদেশে কেন্দ্রে ৩২১ জনের মধ্যে পাস ৩০৩

এইচএসসির বিদেশে কেন্দ্রে ৩২১ জনের মধ্যে পাস ৩০৩ © ফাইল ছবি

চলতি বছরে এইচএসসি পরীক্ষায় বিদেশের আটটি কেন্দ্রে মোট ৩২১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিলেন। এরমধ্যে পাস করেছেন ৩০৩ জন। পাসের হার শতকরা ৯৪ দশমিক ৩৯ শতাংশ। শতভাগ উত্তীর্ণ প্রতিষ্ঠান তিনটি, আর সব প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা পাস করেছে।

রোববার (২৬ নভেম্বর) সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন। এরপর বেলা আড়াইটায় সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষামন্ত্রী দীপু মনি ফলাফলের বিস্তারিত তুলে ধরেন।

বিদেশের ৮টি কেন্দ্রে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় ৩২১ জন পরীক্ষার্থী অংশ নেন। এদের মধ্যে মাত্র ১৮ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন।

শিক্ষামন্ত্রী জানান, এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট পাসের হার ৭৮ দশমিক ৬৪ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৯২ হাজার ৫৯৫ জন।

এ সময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. কামাল হোসেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোলেমান খান এবং বিভিন্ন বোর্ডের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।

এদিকে, আগামীকাল সোমবার থেকে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষার আবেদন শুরু হবে। মোবাইল এসএমএসে এ আবেদন করা যাবে আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত। প্রকাশিত ফল নিয়ে আপত্তি থাকলে সংশ্লিষ্ট শিক্ষার্থী বরাবরের মতোই এবারও পুনর্নিরীক্ষার আবেদনের সুযোগ পাচ্ছেন।

‘হয় আমি থাকব, না হয় হাসপাতালে অনিয়ম-দুর্নীতি থাকবে’— মুগ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
স্কালোনিকে বোকা জুনিয়র্সের কোচ হিসেবে চান আর্জেন্টিনার প্রে…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
পদ্মা ব্যারেজ বাস্তবায়িত হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বীরাঙ্গনা ও যুদ্ধশিশুর ভিটেমাটি দখলের অভিযোগ, নিরাপত্তা চান…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
আমেরিকার তৈরি ৭.৬৫ মিমির পিস্তল, ম্যাগজিন, গুলি ও ইয়াবাসহ গ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
দেশের শীর্ষস্থানীয় রিয়েল এস্টেট প্রতিষ্ঠান ভেনচুরা প্রপার্ট…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9