এক কলেজ থেকেই জিপিএ-৫ পেল ২৫২০ শিক্ষার্থী

২৬ নভেম্বর ২০২৩, ০২:২০ PM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০৪:১৪ PM
শিক্ষার্থীদের উচ্ছ্বাস

শিক্ষার্থীদের উচ্ছ্বাস © ফাইল ফটো

২০২৩ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। রোববার (২৬ নভেম্বর) ফল প্রকাশের পর আনন্দ-উল্লাসে মেতে ওঠেন রাজধানীর নটরডেম কলেজের শিক্ষার্থীরা। কলেজ থেকে এ বছর ৩ হাজার ২১৪ জন শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৫২০ শিক্ষার্থী।

কলেজ সূত্রে জানা গেছে, নটরডেম কলেজ থেকে এবছর এইচএসসি পরীক্ষায় অংশ নিতে রেজিস্ট্রেশন করেন ৩ হাজার ২১৪ জন ছাত্র। এর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন ৩ হাজার ২০৮ জন। পাস করেছেন ৩ হাজার ১৯৪ জন। পাসের হার ৯৯ দশমিক ৫৬ শতাংশ।

এর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৫২০ জন। গতবার অর্থাৎ ২০২২ সালে জিপিএ-৫ পেয়েছিলেন ২ হাজার ৯০১ জন এবং পাসের হার ছিল ৯৯ দশমিক ৮৮ শতাংশ। বিগত বছরের তুলনায় জিপিএ-৫ কমেছে ৩৮১ জন।

প্রকাশিত ফলাফলে দেখা গেছে, এবার কলেজটির বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছেন এক হাজার ৯৫৯ জন। অকৃতকার্য হয়েছেন ৮ জন। বাণিজ্য বিভাগে জিপিএ-৫ পেয়েছেন ৪৩১ জন এবং অকৃতকার্য হয়েছেন ৪ জন। মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছেন ১৩০ জন এবং অকৃতকার্য হয়েছেন ৭ জন।

ফরিদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১০
  • ০৪ এপ্রিল ২০২৬
শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় হলে শাস্তি: শিক্ষামন্ত্রী
  • ০৪ এপ্রিল ২০২৬
তৃতীয়বার অস্ত্রোপচার অভিনেত্রী বৃষ্টির, আবেগঘন স্ট্যাটাসে য…
  • ০৪ এপ্রিল ২০২৬
রাষ্ট্রব্যবস্থার সংস্কার থেকে সরে এসেছে সরকার : মিয়া গোলাম …
  • ০৪ এপ্রিল ২০২৬
বেসরকারি মেডিকেলের ঐচ্ছিক মাইগ্রেশনের ফল প্রকাশ
  • ০৪ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীর নেতৃত্বে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদ, কমিটিত…
  • ০৪ এপ্রিল ২০২৬