পাশের হার কোন বোর্ডে কত

২৬ নভেম্বর ২০২৩, ০১:১৪ PM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০৪:১৪ PM
এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে আজ

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে আজ © আলভী

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে আজ। এ বছর দেশের ১১টি শিক্ষাবোর্ডে গড় পাসের হার ৭৮ দশমিক ৬৪ শতাংশ। গতবার পাসের হার ছিলো ৮৫ দশমিক ৯৫ শতাংশ। অর্থাৎ এবার পাসের হার কিছুটা কমেছে। 

রোববার (২৬ নভেম্বর) বেলা ১১টায় ওয়েবসাইট ও নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে ফল প্রকাশ করা হয়। এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট পাস করেছেন ১০ লাখ ৬৭ হাজার ৮৫২ জন পরীক্ষার্থী। পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১৩ লাখ ৫৭ হাজার ৯১৫ জন পরীক্ষার্থী। আর পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছিলেন ১৩ লাখ ৭৫ হাজারের বেশি পরীক্ষার্থী।

ফলাফল বিশ্লেষণে দেখা যায়, ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে ৭৯ দশমিক ৪৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। গতবছরএইচএসসি পরীক্ষায় ঢাকা বোর্ডের পাসের হার ছিলো ৮৭ দশমিক ৮৩ শতাংশ। ঢাকা বোর্ড থেকে ৩ লাখ ১৫ হাজার ৭৯৫ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিতে ফরমপূরণ করেছিলেন। পরীক্ষায় অংশ নেন ৩ লাখ ১৪ হাজার ৫১০ জন। পাস করেছেন ২ লাখ ৪৯ হাজার ৮৪৬ জন পরীক্ষার্থী।

দিনাজপুর বোর্ডের ৭০ দশমিক ৪৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। গতবছর এইচএসসি পরীক্ষায় দিনাজপুর বোর্ডের পাসের হার ছিলো ৭৯ দশমিক ০৮ শতাংশ। চলতি বছর দিনাজপুর বোর্ড থেকে ১ লাখ ১২ হাজার ২৬৮ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিতে ফরমপূরণ করেছিলেন। পরীক্ষায় অংশ নেন ১ লাখ ১০ হাজার ৮৭৬ জন। পাস করেছেন ৮২ হাজার ৫৭৯ জন পরীক্ষার্থী।

সিলেট বোর্ডের ৭৩ দশমিক ০৭ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। গতবছর এইচএসসি পরীক্ষায় সিলেট বোর্ডের পাসের হার ছিলো ৮১ দশমিক ৪ শতাংশ। সিলেট বোর্ডে পাসের হার কমেছে। চলতি বছর সিলেট বোর্ড থেকে ৮৬ হাজার ৭৬৫ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিতে ফরমপূরণ করেছিলেন। পরীক্ষায় অংশ নেন ৮৩ হাজার ১২৩ জন। পাস করেছেন ৫৯ হাজার ৫৩৬ জন পরীক্ষার্থী।

ময়মনসিংহ বোর্ডের ৭০ দশমিক ৪৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। গতবছর এইচএসসি পরীক্ষায় ময়মনসিংহ বোর্ডের পাসের হার ছিলো ৮০ দশমিক ৩২ শতাংশ। ময়মনসিংহ বোর্ড থেকে ৭৭ হাজার ৪৫৭ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিতে ফরমপূরণ করেছিলেন। পরীক্ষায় অংশ নেন ৭৫ হাজার ৮৪৫ জন। পাস করেছেন ৫৩ হাজার ৫২৬ জন পরীক্ষার্থী।

চট্টগ্রাম বোর্ডের ৭৪ দশমিক ৪৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। গতবছর এইচএসসি পরীক্ষায় চট্টগ্রাম বোর্ডের পাসের হার ছিলো ৮০ দশমিক ৫০ শতাংশ। চট্টগ্রাম বোর্ড থেকে ১ লাখ ৩ হাজার ২৪৮ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিতে ফরমপূরণ করেছিলেন। পরীক্ষায় অংশ নেন ১ লাখ ১ হাজার ৯৪৯ জন। পাস করেছেন ৭৫ হাজার ৯০৩ জন পরীক্ষার্থী।

আরও পড়ুন: জিপিএ-৫ পেলেও পাবলিক বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাবেন না ৪৩ হাজার শিক্ষার্থী

যশোর বোর্ডের ৬৯ দশমিক ৮৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। গতবছর এইচএসসি পরীক্ষায় যশোর বোর্ডের পাসের হার ছিলো ৮৩ দশমিক ৯৫ শতাংশ। যশোর বোর্ডে পাসের হার কমেছে। যশোর বোর্ড থেকে ১ লাখ ১১ হাজার ৩৯ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিতে ফরমপূরণ করেছিলেন। পরীক্ষায় অংশ নেন ১ লাখ ৯ হাজার ৬৩৪ জন। পাস করেছেন ৭৬ হাজার ৬১৬ জন পরীক্ষার্থী।

মাদরাসা শিক্ষাবোর্ডের অধীনে আলিম পরীক্ষায় পাস করেছেন ৯০ দশমিক ৭৫ শতাংশ শিক্ষার্থী। গত বছর পাসের হার ছিল ৯২ দশমিক ৫৬ শতাংশ। সেই হিসাবে আলিমে পাসে হার প্রায় এক দশমিক ৮১ শতাংশ কমেছে। এ বছর মাদরাসা বোর্ড থেকে ৯৮ হাজার ১৩৯ জন পরীক্ষার্থী আলিম পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছিলেন। তাদের মধ্যে পাস করেছেন ৮৬ হাজারের বেশি শিক্ষার্থী।

এইচএসসি বিএম-ভোকেশোনাল পরীক্ষায় কারিগরি শিক্ষা বোর্ডের ৯১ দশমিক ২৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। গতবছর এইচএসসি বিএম-ভোকেশোনাল পরীক্ষায় পাসের হার ছিলো ৯৪ দশমিক ৪১ শতাংশ। কারিগরি শিক্ষা বোর্ড থেকে ১ লাখ ৫৩ হাজার ৯৮৩ জন পরীক্ষার্থী এইচএসসি বিএম-বিএমটি, ভোকেশনাল ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছিলেন। পরীক্ষায় অংশ নেন ১ লাখ ৪৯ হাজার ৮৫৯ জন। পাস করেছেন ১ লাখ ৩৬ হাজার ৭৫১ জন।

এদিকে, চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার সদ্য ঘোষিত ফলাফলে ১০ লাখ ৬৭ হাজারের বেশি শিক্ষার্থী পাস করেছেন। রবিবার (২৬ নভেম্বর) প্রকাশিত ফলাফলে জিপিএ-৫ পেয়েছেন ৯২ হাজার ৩৬৫ জন। অথচ দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় সব মিলিয়ে আসন রয়েছে ৪৯ হাজারের মতো। সে হিসেবে জিপিএ-৫ ধারী অন্তত ৪৩ হাজার শিক্ষার্থী এসব বিশ্ববিদ্যালয়ে আসন পাবেন না।

আগামী বছরের শুরুতেই পদ্মা ব্যারেজের নির্মাণকাজের উদ্বোধন: প…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
‘ব্যর্থতার’ ব্যানারের জবাবে ১৮০ দিনের ‘সাফল্যের’ ব্যানার টা…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিকন ফার্মাসিউটিক্যালসে সরাসরি সাক্ষাৎকারে চাকরির সুযোগ
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ে অধ্যাপকদের বদলি করতে বিল পাস, নেপথ্যে যাদবপু…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বয়স ষাট পেরিয়েছে? সুস্থ থাকতে থালায় রাখুন এই খাবারগুলো
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
‘হয় আমি থাকব, না হয় হাসপাতালে অনিয়ম-দুর্নীতি থাকবে’— মুগ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9