বোর্ড সেরায় হ্যাটট্রিক চট্টগ্রাম কলেজ

১৯ জুলাই ২০১৮, ১০:২০ PM
ফল প্রকাশের পর শিক্ষার্থীদের সঙ্গে কলেজের অধ্যক্ষ

ফল প্রকাশের পর শিক্ষার্থীদের সঙ্গে কলেজের অধ্যক্ষ

এবারের এইচএসসির ফলাফলেও চট্টগ্রাম বোর্ডের র্শীষস্থানে রয়েছে চট্টগ্রাম কলেজ। গত তিন বছর ধরে এ কলেজটি বোর্ডের র্শীষস্থান ধরে রেখেছে।

এবার চট্টগ্রাম কলেজের পাসের হার ৯৭ দশমিক ৭১ শতাংশ আর জিপিএ-৫ পেয়েছে ৪৯৭ জন। 

এইচএসসিতে চট্টগ্রাম কলেজে এ বছর বিজ্ঞান বিভাগ থেকে ৫৪৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রকাশিত ফলে দেখা যায়, ৫৪৩ জন অংশগ্রহণ কৃতকার্য হয়েছে আর অকৃতকার্য হয়েছে মাত্র একজন। পাশের হার ৯৯ দশমিক ৮২ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ৪৬৬ জন। 

অন্যদিকে, মানবিক বিভাগ থেকে এ বছর ২৮৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রকাশিত ফলে দেখা যায়, ২৭৮ জন অংশগ্রহণ কৃতকার্য হয়েছে আর অকৃতকার্য হয়েছে ১১ জন। পাশের হার ৯৬ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ৩১ জন। 

ফলের পরিসংখ্যান

কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে ফজলুল হক বলেন, সবার একান্ত প্রচেষ্টায় এবারও চট্টগ্রাম বোর্ডের র্শীষ স্থান ধরে রেখেছে চট্টগ্রাম কলেজ। এ জন্য সবাইকে অভিনন্দন জানায়। আগামী বছর শতভাগ পাশসহ ফের র্শীষস্থান ধরে রাখার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

নবম পে স্কেলের গেজেট কবে, যা বলছে অর্থ মন্ত্রণালয়
  • ২৯ জুন ২০২৬
পানি কম পান করলে কমে যেতে পারে মস্তিষ্কের কার্যক্ষমতা
  • ২৯ জুন ২০২৬
ফাইনালে ওঠার লড়াইয়ে ফ্রান্সের চেয়েও এগিয়ে আর্জেন্টিনা, ব্রা…
  • ২৯ জুন ২০২৬
পাবলিক পরীক্ষায় ডিজিটাল অপরাধ দমনে সংসদে নতুন সংশোধনী বিল উ…
  • ২৯ জুন ২০২৬
জাপানের বিপক্ষে নেইমার কত সময় খেলবেন, জানালেন কোচ
  • ২৯ জুন ২০২৬
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন সংশোধন বিল সংসদে উত্থাপন
  • ২৯ জুন ২০২৬