ষোড়শ জুডিশিয়ালের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, ভাইভা ২ সেপ্টেম্বর

২৩ আগস্ট ২০২৩, ০৯:৫৪ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:০৪ AM
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয় © সংগৃহীত

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের (বিজেএসসি) অধীন সহকারী জজ নিয়োগের (বিজেএস) ষোড়শ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। একই সঙ্গে আগামী ২ সেপ্টেম্বর থেকে মৌখিক পরীক্ষা শুরু হবে বলে সময়সূচি প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার (২২ আগস্ট) বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক জেলা ও দায়রা জজ শরীফ এ এম রেজা জাকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এবারের বিজেএস লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৬১৯ জন। আর মৌখিক পরীক্ষা আগামী ২ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে চলবে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত। মৌখিক পরীক্ষা বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ে অনুষ্ঠিত হবে।

জানা যায়, এ বছরের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন সচিবালয় সহকারী জজ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে। গত ১৮ মার্চ ষোড়শ বিজেএসের প্রিলিমিনারি পরীক্ষায় ১ হাজার ৮২ জন উত্তীর্ণ হন। প্রিলিমিনারি পরীক্ষায় কৃতকার্য প্রার্থীরা গত মে মাসে লিখিত পরীক্ষায় অংশ নেন। লিখিত পরীক্ষার প্রায় তিন মাসের মধ্যেই ফলাফল প্রকাশ করা হলো। 

মহাকাশযাত্রায় প্রথমবারের মতো স্মার্টফোন ব্যবহারের অনুমতি ন…
  • ০৬ এপ্রিল ২০২৬
সমালোচকরাও বুঝতে পারছেন, আমাদের প্রণীত আইনগুলো ভালো ছিল: আস…
  • ০৬ এপ্রিল ২০২৬
রাজবাড়ীতে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মৃত্যু
  • ০৬ এপ্রিল ২০২৬
সরকারের প্রথম একনেক সভা শুরু, অনুমোদনের অপেক্ষায় ১৭ প্রকল্প 
  • ০৬ এপ্রিল ২০২৬
পে স্কেল চেয়ে দ্বিতীয় দিনের কর্মসূচিতে সরকারি কর্মচারীরা, প…
  • ০৬ এপ্রিল ২০২৬
নওগাঁয় চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পুলিশ সদস্যের ২ পা বিচ্ছ…
  • ০৬ এপ্রিল ২০২৬