মাদরাসা বোর্ডে বেড়েছে পাসের হার কমেছে জিপিএ-৫

১৯ জুলাই ২০১৮, ০৯:১৪ PM
তামিরুল মিল্লাতের শিক্ষার্থীদের উচ্ছাস

তামিরুল মিল্লাতের শিক্ষার্থীদের উচ্ছাস

এ বছর মাদরাসা শিক্ষা বোর্ডের আলিম পরীক্ষায় পাসের হার সামান্য বেড়েছে। তবে কমেছে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা। এবার এ বোর্ড থেকে মোট পরীক্ষা দিয়েছিল ৯৭ হাজার ৭৯৩ শিক্ষার্থী। মোট পাস করেছে ৭৬ হাজার ৯৩২ জন। পাসের হার ৭৮ দশমিক ৬৭ শতাংশ। এর মধ্যে জিপিএ- ৫ পেয়েছে এক হাজার ২৪৪ জন।
গত বছর আলিম পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯৬ হাজার ৮০২ জন। এর মধ্যে পাস করেছিল ৭৪ হাজার ৫৬১ জন। পাসের হার ছিল ৭৭ দশমিক শূন্য ২ শতাংশ। গতবার জিপিএ-৫ পেয়েছিল এক হাজার ৮১৫ জন।
অর্থাৎ গতবারের চেয়ে এবার দুই হাজার ৩৭১ জন বেশি পাস করেছে। এবার এক দশমিক ৬৫ শতাংশ পাসের হার বেড়েছে। গতবারের চেয়ে এবার পরীক্ষার্থীর সংখ্যাও ছিল ৯৯১ জন বেশি। অপরদিকে গতবারের চেয়ে এবার জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা কমেছে ৫৭১ জন।
ফলাফলের পরিসংখ্যানে আরও দেখা যায়, এবার মাদরা বোর্ডের আলিম পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ছিল ৫৪ হাজার ৭৭০ জন ও ছাত্রী ছিল ৪৩ হাজার ২৩ জন। এরমধ্যে ৪২ হাজার ৯০৭ জন ছাত্র ও ৩৪ হাজার ২৫ জন ছাত্রী পাস করেছে। জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে ছাত্রের সংখ্যা ৮৬৪ জন এবং ছাত্রী ৩৮০জন।
এবার মাদরাসা শিক্ষা বোর্ডের তিনটি শাখার মধ্যে সাধারণ শাখায় ৯০ হাজার ৫৬৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৭০ হাজার ৬৭০জন। জিপিএ-৫ পেয়েছে ৮৮৫ জন। বিজ্ঞান শাখার ৬ হাজার ৫৮০ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৫ হাজার ৮৬৭ জন। জিপিএ-৫ পেয়েছে ৩৫৯ জন। মুজাব্বিদ শাখা থেকে ৬৪৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৩৯৫ জন। এ শাখা থেমে কেউ জিপিএ-৫ পায়নি।
গতবছর আলিমের সাধারণ শাখার ৮৯ হাজর ৪৭০ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছিল ৬৮ হাজার ২০০ জন। জিপিএ-৫ পেয়েছিল এক হাজার ৩২৬ জন। বিজ্ঞান শাখার ৭ হাজার ৮৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছিল ৬ হাজার ২১৯ জন। জিপিএ-৫ পেয়েছিল ৪৮৯জন। মুজাব্বিদ শাখার ২৪৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছিল ১৪২জন। এই শাখা থেকে গতবালও কেউ জিপিএ-৫ পায়নি।

এসএসসি পাসেই চাকরি আড়ংয়ে, আবেদন ৫ জুলাই পর্যন্ত
  • ২৯ জুন ২০২৬
প্রধানমন্ত্রীর তহবিল থেকে বিরোধী দলের আসনে ২০ কোটি টাকা বরা…
  • ২৯ জুন ২০২৬
নদীতে ভাসছিল নবজাতকের মরদেহ, শরীরে বাঁধা ছিল ইট
  • ২৯ জুন ২০২৬
ফুলবাড়ীয়ায় মাদক কারবারিদের বাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ
  • ২৯ জুন ২০২৬
প্রত্যেকে একটি করে গাছ লাগাবে, ভাই-বোন জন্ম  নিলে তাদের নাম…
  • ২৯ জুন ২০২৬
পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর
  • ২৯ জুন ২০২৬