এসএসসি ২০২৩

৪৮ শিক্ষা প্রতিষ্ঠানে সবাই ফেল

২৮ জুলাই ২০২৩, ০৯:২৫ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM

© টিডিসি ফটো

এবার এসএসসি পরীক্ষায় ২৯ হাজার ৭১৪টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। এরমধ্যে ২ হাজার ৩৫৪টি প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা শতভাগ পাস করেছে এবং পরীক্ষার্থীদের কেউই পাস করেনি ৪৮ শিক্ষা প্রতিষ্ঠানে। 

শুক্রবার (২৮ জুলাই)  রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এসময় উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

আরও পড়ুনঃ এসএসসিতে জিপিএ-৫ পেল ১ লাখ ৮৩ হাজার শিক্ষার্থী

এছাড়া আরো অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোলেমান খান, আন্তশিক্ষা বোর্ড সমন্বয়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার ও অন্যান্য শিক্ষা বোর্ডের চেয়ারম্যানবৃন্দ।

এর আগে সকাল ৯টায় শিক্ষামন্ত্রী গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট ফলাফলের সংক্ষিপ্ত বিবরণী হস্তান্তর করেন।

শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি বলেন, ‘গতবছর ৫০ টি  শিক্ষা প্রতিষ্ঠানের সকলে ফেল করেছে। এসব প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থী সংখ্যা কম থাকে। কাম্য শিক্ষার্থী না থাকায় তারা এমপিওভুক্ত না। গতবারের মতো এসব প্রতিষ্ঠান নিয়ে কর্মশালা করা হবে বলে জানান তিনি।’

সদরঘাট ট্র্যাজেডি: দুই দিন পর মিরাজের লাশ উদ্ধার
  • ২০ মার্চ ২০২৬
বিদেশে প্রথমবারের ঈদ, স্মৃতি আর চোখের জলে ভরা মুহূর্ত
  • ২০ মার্চ ২০২৬
কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ বছরে বিনামূল্যে ১০৭…
  • ২০ মার্চ ২০২৬
'প্রত্যেকবার আমার জন্য বিপদে পড়তে হয়েছে এই মানুষটার'
  • ২০ মার্চ ২০২৬
শ্রমিকবান্ধব প্রধানমন্ত্রীর নির্দেশনা: বেতন-বোনাসে স্বস্তির…
  • ২০ মার্চ ২০২৬
দেশবাসীকে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান প্রধানমন্ত্…
  • ২০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence