৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার ঢাকা বোর্ডে

২৮ জুলাই ২০২৩, ০১:৩৬ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
এসএসসি ফলাফল দেখছেন শিক্ষার্থীরা

এসএসসি ফলাফল দেখছেন শিক্ষার্থীরা © প্রতীকী ছবি

ঢাকা বোর্ডে চলতি বছর এসএসসি পরীক্ষায় পাসের হার গত বছরের তুলনায় ১২.৪৮ শতাংশ কমেছে। এ বছর ঢাকা বোর্ডে পাসের হার ৭৭.৫৫ শতাংশ। এর আগে ২০২২ সালে পাসের হার ছিল ৯০.০৩ শতাংশ। 

শুধুমাত্র গত বছরের তুলনায় কম নয়, বিগত ৫ বছরের মধ্যে এ বছর পাসের হার সবচেয়ে কম। ২০১৯ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত পাঁচ বছরে ঢাকা বোর্ডের পাসের হারের পরিসংখ্যানে ফলাফল বিপর্যয়ের এ চিত্র ফুটে উঠেছে।

পরিসংখ্যান অনুযায়ী ২০১৯ সালে ঢাকা বোর্ডে এসএসসিতে পাসের হার ছিল ৭৯.৬৪ শতাংশ, ২০২০ সালে ৮২.৩৭ শতাংশ, ২০২১ সালে ৯৩.১৫ শতাংশ এবং ২০২২ সালে ৯০.০৩ শতাংশ।

আরো পড়ুন: জিপিএ-৫ ও পাসের হারে পিছিয়ে ছেলেরা

এছাড়া, বিগত বছরের তুলনায় ঢাকা বোর্ডে চলতি বছরে কমেছে জিপিএ –৫ এর সংখ্যাও। বিগত বছরে জিপিএ –৫ পেয়েছিল ৬৮ হাজার ৯৮৪ জন। চলতি বছরে এ সংখ্যা ৪৬ হাজার ৩০৩ জন।

উল্লেখ্য, এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় ৮০.৩৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। গত বছর পাশের হার ছিল ৮৭ দশমিক ৪৪ শতাংশ । সে তুলনায় এ বছর পাসের হার কমেছে ৭.০৫ শতাংশ। 

ঢাকা  শিক্ষা বোর্ডে পাসের হার ৭৭ দশমিক ৫৫ শতাংশ, চট্টগ্রাম বোর্ডে ৭৮ দশমিক ২৯ শতাংশ, বরিশাল বোর্ডে ৯০ দশমিক ১৮ শতাংশ, যশোর বোর্ডে ৮৬ দশমিক ১৭ শতাংশ, ময়মনসিংহ বোর্ডে ৮৫ দশমিক ৪৯ শতাংশ, রাজশাহী বোর্ডে ৮৭ দশমিক ৮৯ শতাংশ, কুমিল্লা বোর্ডে ৭৮ দশমিক ৪২ শতাংশ, দিনাজপুর বোর্ডে ৭৬ দশমিক ৮৭ শতাংশ, কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৮৬ দশমিক ৩৫ শতাংশ ও মাদ্রাসা বোর্ডে ৭৪ দশমিক ৭০ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।

 

ট্যাগ: এসএসসি
বাংলাদেশে এআই-চালিত অ্যাড নেটওয়ার্ক অ্যাডজোইকের যাত্রা শুরু
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
নিজ আসনের ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদানের চেক বিতরণ করলেন প্রধা…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁয় নারী ইউপি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার 
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে না ফেরার দেশে শিবির নেতা
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
নিখোঁজের ৪ দিন পর ঢাবি ছাত্রের বড় ভাইয়ের লাশ উদ্ধার— বউকে ব…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ফাইল সই না করায় স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তাকে ডিজিএফআইয়ে…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9