জিপিএ-৫ ও পাসের হারে পিছিয়ে ছেলেরা

২৮ জুলাই ২০২৩, ১২:২২ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM

© ফাইল ছবি

চলতি বছর অনুষ্ঠিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় পাসের হারের দিক দিয়ে ছেলেদের পেছনে ফেলেছে মেয়েরা। শুধু তাই নয়, পাসের হারের সঙ্গে জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকেও মেয়েদের চেয়ে পিছিয়ে আছে ছেলেরা।

আজ শুক্রবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চলতি বছরের এসএসসি ও সমমানের ফল তুলে দেওয়ার পর এর সারসংক্ষেপ তুলে ধরার সময় এ তথ্য জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি জানান, দেশের ১১ শিক্ষাবোর্ডে এ বছর এসএসসি ও সমমানে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২০ লাখ ৪১ হাজার ৪৫০ জন। এদের মধ্যে পাস করেছে ১৬ লাখ ৪১ হাজার ১৪০ জন। গড় পাসের হার ৮০ দশমিক ৩৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৮৩ হাজার ৫৭৮ জন। 

শিক্ষামন্ত্রী জানান, ১১ শিক্ষাবোর্ডের অধীনে এসএসসি ও সমমানের পরীক্ষায় এ বছর ছাত্রের সংখ্যা ছিল ১০ লাখ ৯ হাজার ৮০৩ জন। এদের মধ্যে পাস করেছে ৭ লাখ ৯৬ হাজার ৪০৪ জন। পাসের হার ৭৬ দশমিক ৮৭ শতাংশ। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৮৪ হাজার ৯৬৪ জন ছাত্র।

অন্যদিকে ১১ শিক্ষাবোর্ডের অধীনে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেওয়া ১০ লাখ ৩১ হাজার ৬৪৭ জন ছাত্রীর মধ্যে পাস করেছে ৮ লাখ ৪৪ হাজার ৭৩৬ জন। পাসের হার ৮১ দশমিক ৮৮। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৯৮ হাজার ৬১৪ জন ছাত্রী।

সারসংক্ষেপ উপস্থাপনকালে শিক্ষামন্ত্রী আরও জানান, ৯টি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত শুধু এসএসসি পরীক্ষায় এ বছর গড় পাসের হার ৮০ দশমিক ৯৪। এছাড়া মাদ্রাসা বোর্ডে পাসের হার ৭৪ দশমিক ৭০ শতাংশ এবং কারিগরি শিক্ষো বোর্ডে পাসের হার ৮৬ দশমিক ৩৫ শতাংশ।

নর্থ সাউথ সোসাইটির ইজিএম অনুষ্ঠিত
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশে এআই-চালিত অ্যাড নেটওয়ার্ক অ্যাডজোইকের যাত্রা শুরু
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
নিজ আসনের ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদানের চেক বিতরণ করলেন প্রধা…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁয় নারী ইউপি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার 
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে না ফেরার দেশে শিবির নেতা
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
নিখোঁজের ৪ দিন পর ঢাবি ছাত্রের বড় ভাইয়ের লাশ উদ্ধার— বউকে ব…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9