চট্টগ্রাম বোর্ডে পাশের হার ৭৮ দশমিক ২৯

২৮ জুলাই ২০২৩, ১২:৫৭ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM

© সংগৃহীত

চলতি বছরের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম বোর্ডে ৭৮ দশমিক ২৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। এবার মোট জিপিএ-৫ পেয়েছেন ১১ হাজার ৪৫০ জন। গতবার এই পাসের হার ছিল ৮৭ দশমিক ৫৩ শতাংশ। গতবার জিপিএ-৫ পেয়েছিলেন ১৮ হাজার ৬৫৫ জন পরীক্ষার্থী। চট্টগ্রাম বোর্ডে পাসের হার ও জিপিএ-৫ এর সংখ্যা কমেছে।

শুক্রবার (২৮ জুলাই) সকাল ৯টায় গণভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এসএসসি ও সমমানের ফলাফলের কপি হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডগুলো কর্মকর্তারা।

আরও পড়ুন: দেশে আইন বিশ্ববিদ্যালয় করার প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রাম বোর্ড থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১ লাখ ৫৩ হাজার ৩৩৮ জন শিক্ষার্থী। এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাস করেছে ৮০ দশমিক ৩৯ শতাংশ শিক্ষার্থী। গতবার এই পাসের হার ছিলো ৮৭ দশমিক ৪৪ শতাংশ। এবার মোট জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৮৩ হাজার ৫৭৮ জন। গতবার জিপিএ-৫ পেয়েছিলেন ২ লাখ ৬৯ হাজার ৬০২ জন।

এবার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় মোট জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৮৩ হাজার ৫৭৮ জন। গতবার জিপিএ-৫ পেয়েছিলেন ২ লাখ ৬৯ হাজার ৬০২ জন। এ বছর এসএসসি ও সমমানে গড় পাস করেছেন ৮০ দশমিক ৩৯ শতাংশ শিক্ষার্থী। গতবার এই পাসের হার ছিলো ৮৭ দশমিক ৪৪ শতাংশ।

চলতি বছর এসএসসি ও সমমানে পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডের অধীনের ২০ লাখ ৭৮ হাজার ২১৬ জন পরীক্ষার্থী ছিল। এর মধ্যে ছাত্র সংখ্যা হচ্ছে ১০ লাখ ২৪ হাজার ৯৮০ জন, যা ৪৯.৩২ শতাংশ। ছাত্রী সংখ্যা হচ্ছে ১০ লাখ ৫৩ হাজার ২৪৬ জন, যা ৫০.৬৮শতাংশ।

কারা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ৪৭২, আবেদন শুর ৯ এপ্রিল
  • ০২ এপ্রিল ২০২৬
সড়ক দুর্ঘটনায় খুবি ছাত্রী নিহতের প্রতিবাদে ডিসি অফিস ঘেরাও,…
  • ০২ এপ্রিল ২০২৬
শনিবার জরুরি সভায় বসছে বিসিবি, আলোচনায় যেসব বিষয়
  • ০২ এপ্রিল ২০২৬
পুরনো আইনে প্রশ্ন ফাঁসে ৪ বছর, নকলে দুই—নতুন আইনে কত বছর হচ…
  • ০২ এপ্রিল ২০২৬
পুরনো আইনে প্রশ্ন ফাঁসে ৪ বছর, নকলে দুই—নতুন আইনে কত বছর হচ…
  • ০২ এপ্রিল ২০২৬
ইডেন ছাত্রীকে যৌন নিপীড়ন মামলায় গ্রেপ্তারের পরদিনই গায়ক জাহ…
  • ০২ এপ্রিল ২০২৬