অক্সফোর্ডে পিএইচডির সুযোগ পেলেন রুয়েট শিক্ষক আরাফাত রহমান

১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ PM , আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ PM
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষক মো. আরাফাত রহমান।

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষক মো. আরাফাত রহমান। © টিডিসি সম্পাদিত

‎উচ্চশিক্ষা ও গবেষণার জন্য যুক্তরাজ্যের স্বনামধন্য অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করার সুযোগ পেয়েছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষক মো. আরাফাত রহমান। তিনি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। 
‎
‎সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, যুক্তরাজ্য সরকারের মর্যাদাপূর্ণ কমনওয়েলথ স্কলারশিপের আওতায় আগামী তিন বছর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন ও গবেষণা করবেন তিনি। তাঁর পিএইচডি গবেষণার বিষয় ‘ফ্যাব্রিকেশন অব অপটিক্যাল ফাইবার সেন্সর’। এ গবেষণার মাধ্যমে অপটিক্যাল ফাইবার সেন্সর তৈরির বিষয়ে উচ্চতর গবেষণায় যুক্ত থাকবেন তিনি।
‎
‎তাঁর এই তিন বছরের পিএইচডি অধ্যয়ন ও গবেষণা যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে কমনওয়েলথ স্কলারশিপের মাধ্যমে সম্পূর্ণ অর্থায়িত হবে। কমনওয়েলথ স্কলারশিপ কমিশন তাঁকে এ মর্যাদাপূর্ণ বৃত্তির জন্য নির্বাচিত করেছে।
‎
‎আরাফাত রহমানের এ অর্জন তাঁর একাডেমিক উৎকর্ষ, নিষ্ঠা এবং গবেষণার প্রতি দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন বলে সংশ্লিষ্টরা মনে করছেন। অক্সফোর্ডের মতো বিশ্বখ্যাত বিশ্ববিদ্যালয়ে গবেষণার সুযোগ তাঁর একাডেমিক ও গবেষণা জীবনের গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। একই সঙ্গে এ অর্জন রুয়েটের শিক্ষক-শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় পরিবারের জন্যও গৌরবের।
‎
‎পিএইচডি গবেষণাকালে তিনি অপটিক্যাল ফাইবার সেন্সর নিয়ে কাজ করার পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে নতুন জ্ঞান ও গবেষণায় অবদান রাখার সুযোগ পাবেন। তাঁর এই গবেষণা ভবিষ্যতে সংশ্লিষ্ট প্রযুক্তির উন্নয়ন ও গবেষণাক্ষেত্রে আরও সম্ভাবনার পথ উন্মোচন করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
‎
‎রুয়েটের পরিবার তাঁর এ অর্জনে অভিনন্দন জানিয়ে পিএইচডি অধ্যয়ন ও গবেষণার নতুন অধ্যায়ে সাফল্য কামনা করেছেন। তাঁরা আশা প্রকাশ করেন, অক্সফোর্ডে তাঁর গবেষণাকর্ম আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ অবদান এবং ভবিষ্যতে আরও সাফল্যের পথ তৈরির পাশাপাশি শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।

ট্যাগ: ‎রুয়েট
এইচএসসি উত্তীর্ণদের ছাত্রদলের অভিনন্দন, অকৃতকার্যদের প্রতি …
  • ৩১ অক্টোবর ২০২৬
এইচএসসিতে ১৯ শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থীই পাস করেননি
  • ৩১ অক্টোবর ২০২৬
থ্যালাসেমিয়া প্রতিরোধ ও চিকিৎসায় চিকিৎসকদের দক্ষ করতে দেশব…
  • ৩১ অক্টোবর ২০২৬
ট্রেইনি অফিসার নিয়োগ দেবে ইস্টার্ন ব্যাংক, আবেদন ৭ নভেম্বর …
  • ৩১ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী
  • ৩১ অক্টোবর ২০২৬
এইচএসসিতে ফেল, না ফেরার দেশে আরও দুই শিক্ষার্থী
  • ৩১ অক্টোবর ২০২৬