প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ

০৮ জুলাই ২০১৮, ০৬:২৫ PM
লগো

লগো

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০১৪’ লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা ২৯ হাজার ৫৫৫ জন। রোববার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মৌখিক পরীক্ষার স্থান, তারিখ ও সময় যথাসময়ে প্রার্থীকে জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে জানানো হবে এবং প্রার্থীদের কাছে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কার্ড ইস্যু করা হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ পরীক্ষায় উত্তীর্ণদের রোল নম্বরের তালিকা জেলা প্রাথমিক শিক্ষা অফিসে পাঠানো হয়েছে যা নোটিশ বোর্ডে টানিয়ে দেয়া হবে। এছাড়া প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের রোল নম্বর পাওয়া যাবে।

প্রসঙ্গত, সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা গত ২০ এপ্রিল থেকে শুরু হয়ে চার ধাপে সম্পন্ন হয়েছে। লিখিত পরীক্ষায় ৬ লাখ ১৬ হাজার ৬৪ জন অংশ নেয়।

নবম পে স্কেলের গেজেট কবে, যা বলছে অর্থ মন্ত্রণালয়
  • ২৯ জুন ২০২৬
পানি কম পান করলে কমে যেতে পারে মস্তিষ্কের কার্যক্ষমতা
  • ২৯ জুন ২০২৬
ফাইনালে ওঠার লড়াইয়ে ফ্রান্সের চেয়েও এগিয়ে আর্জেন্টিনা, ব্রা…
  • ২৯ জুন ২০২৬
পাবলিক পরীক্ষায় ডিজিটাল অপরাধ দমনে সংসদে নতুন সংশোধনী বিল উ…
  • ২৯ জুন ২০২৬
জাপানের বিপক্ষে নেইমার কত সময় খেলবেন, জানালেন কোচ
  • ২৯ জুন ২০২৬
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন সংশোধন বিল সংসদে উত্থাপন
  • ২৯ জুন ২০২৬