ঢাবির বিজ্ঞানে প্রথম আদমজী কলেজের আব্দুল্লাহ ইবনে মাসুদ

০৮ জুন ২০২৩, ০১:২২ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:০৪ AM
আব্দুল্লাহ ইবনে মাসুদ

আব্দুল্লাহ ইবনে মাসুদ © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার প্রথম স্থান অধিকার করেছেন আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী আব্দুল্লাহ ইবনে মাসুদ। নৈর্ব্যক্তিক, লিখিত এবং মাধ্যমিক ও মাধ্যমিকের রেজাল্টের ওপরে ভিত্তি করে মোট ১২০ নম্বরের পরীক্ষায় তিনি পেয়েছেন ৯৪ দশমিক ২৫ নম্বর। 

বৃহস্পতিবার (৮ জুন) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনস্থ অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৪ হাজার ৫২৬ জন। এর মধ্যে ব্যবসায় শিক্ষা শাখা থেকে পাশ করেছেন ৩ হাজার ৩১৭ জন। বিজ্ঞান বিভাগ থেকে পাশ করেছেন ৫৭৭ জন। আর মানবিক থেকে পাশ করেছেন ৬৩২ জন।

এর আগে গত ১৩ মে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ দেশের ৮ বিভাগীয় শহরে এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় অংশ নিয়েছেন ৪১ হাজার ৩৬৮ জন শিক্ষার্থী।

ব্যবসায় শাখা ইউনিটে মোট আসন সংখ্যা ১ হাজার ৫০টি। এর মধ্যে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য ৯৫টি, মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য ২৫টি এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য ৯৩০টি আসন বরাদ্দ রয়েছে।

আরও পড়ুন: ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটে প্রথম আদমজী ক্যান্টমেন্টের মেহরাজ

যেভাবে ফলাফল জানা যাবে

‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী তার উচ্চমাধ্যমিক পরীক্ষার রোল নম্বর, বোর্ডের নাম, পাসের সন এবং মাধ্যমিক পরীক্ষার রোল নম্বরের মাধ্যমে https://admission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে পরীক্ষার ফলাফল জানতে পারবেন।

তাছাড়াও আবেদনকারী রবি, এয়ারটেল, বাংলালিংক অথবা টেলিটক নম্বর থেকে DU KA <roll no> টাইপ করে ১৬৩২১ নম্বরে send করে ফিরতি SMS-এ তার ফলাফল জানতে পারবেন।

এনসিপিতে যোগ দিচ্ছেন ইসহাক সরকার
  • ১৯ এপ্রিল ২০২৬
ফেসবুকে মতপ্রকাশের জেরে তুলে নেওয়া রাষ্ট্রীয় ফ্যাসিবাদের পু…
  • ১৯ এপ্রিল ২০২৬
শেষ বৈঠকের ছবি দিয়ে আপ বাংলাদেশকে বিদায় জানালেন রাফে
  • ১৯ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ও চীনের মধ্যে কৃষি প্রযুক্তি, শিল্প উন্নয়ন ও দক্ষত…
  • ১৯ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের দাম বাড়ানোয় জামায়াতের আমিরের ক্ষোভ
  • ১৮ এপ্রিল ২০২৬
হামে আক্রান্ত শিশুর মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে প্রধানমন্…
  • ১৮ এপ্রিল ২০২৬