ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের ফল প্রকাশ, উত্তীর্ণ ৪৫২৬

০৮ জুন ২০২৩, ১২:২৯ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:০৪ AM
ঢাবি লোগো ও ভর্তি পরীক্ষার্থী

ঢাবি লোগো ও ভর্তি পরীক্ষার্থী © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ৪ হাজার ৫২৬ জন।

বৃহস্পতিবার (৮ জুন) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনস্থ অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৪ হাজার ৫২৬ জন। এর মধ্যে ব্যবসায় শিক্ষা শাখা থেকে পাশ করেছেন ৩ হাজার ৩১৭ জন। বিজ্ঞান বিভাগ থেকে পাশ করেছেন ৫৭৭ জন। আর মানবিক থেকে পাশ করেছেন ৬৩২ জন।

এর আগে গত ১৩ মে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ দেশের ৮ বিভাগীয় শহরে এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় অংশ নিয়েছেন ৪১ হাজার ৩৬৮ জন শিক্ষার্থী।

ব্যবসায় শাখা ইউনিটে মোট আসন সংখ্যা ১ হাজার ৫০টি। এর মধ্যে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য ৯৫টি, মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য ২৫টি এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য ৯৩০টি আসন বরাদ্দ রয়েছে।

ঈদের দিনে ভোলায় পেট্রোলের দামে ‘আগুন’, লিটারপ্রতি ২০০ টাকা …
  • ২১ মার্চ ২০২৬
মগবাজারে প্রেমঘটিত কারণে ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত
  • ২১ মার্চ ২০২৬
কবি নজরুল কলেজ ছাত্রদল নেতার ব্যতিক্রমী উদ্যোগ
  • ২১ মার্চ ২০২৬
নবীগঞ্জে রাস্তা পার হতে গিয়ে মাইক্রোবাসের চাপায় শিশুর মৃত্যু
  • ২১ মার্চ ২০২৬
হরমুজ প্রণালি খুলে দিতে ইরানকে ‘হুঁশিয়ারি’ দিয়েছে ইউরোপ ও …
  • ২১ মার্চ ২০২৬
উদার গণতান্ত্রিক দেশ জার্মানিতে উৎসবমুখর ঈদ
  • ২১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence