বাউবি এসএসসি’র ফল প্রকাশ

০৯ জুন ২০১৮, ১২:০৬ PM
টিডিসি রিপোর্ট

টিডিসি রিপোর্ট

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) অধীনে ২০১৮ সালের এসএসসি প্রোগ্রামের ১ম ও ২য় বর্ষের বিষয়ভিত্তিক ফল প্রকাশ করা হয়েছে। এবছর পরীক্ষাটিতে মোট ৭৭ হাজার ৯২৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল। এদের মধ্যে বিভিন্ন গ্রেডে মোট ১৯ হাজার ৮৪৯ জন শিক্ষার্থী কৃতকার্য হয়। পাসের হার ৫৭ দশমিক ৮৯ ভাগ। কৃতকার্য শিক্ষার্থীদের মধ্যে ০১ জন ‘এ’+, ২ হাজার ১০ জন ‘এ’, ৬ হাজার ৩৪ জন ‘এ-’, ৭ হাজার ৭০ জন ‘বি’, ৪ হাজার ৫২১ জন ‘সি’ এবং ২১৩ জন শিক্ষার্থী ‘ডি’ পেয়েছেন।

বুধবার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের তথ্য ও গণসংযোগ দফতর এসব তথ্য জানানো হয়।

উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ১১ হাজার ৮৭ জন ছাত্র অর্থাৎ শতকরা ৫৪ দশমিক ৪১ এবং ৮ হাজার ৭৬২ জন ছাত্রী অর্থাৎ শতকরা ৬২ দশমিক ৯৯ ভাগ। একইসঙ্গে ৪৩ হাজার ৩৯ জন ১ম বর্ষের শিক্ষার্থীর পরীক্ষার ফলও প্রকাশ করা হয়েছে। উল্লেখ্য পরীক্ষা শেষ হবার ৪৬ দিনের মধ্যে এ ফল প্রকাশিত হয়।

 

এসএসসি পাসেই চাকরি আড়ংয়ে, আবেদন ৫ জুলাই পর্যন্ত
  • ২৯ জুন ২০২৬
প্রধানমন্ত্রীর তহবিল থেকে বিরোধী দলের আসনে ২০ কোটি টাকা বরা…
  • ২৯ জুন ২০২৬
নদীতে ভাসছিল নবজাতকের মরদেহ, শরীরে বাঁধা ছিল ইট
  • ২৯ জুন ২০২৬
ফুলবাড়ীয়ায় মাদক কারবারিদের বাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ
  • ২৯ জুন ২০২৬
প্রত্যেকে একটি করে গাছ লাগাবে, ভাই-বোন জন্ম  নিলে তাদের নাম…
  • ২৯ জুন ২০২৬
পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর
  • ২৯ জুন ২০২৬