চবির ‘সি’ ইউনিটের ফল প্রকাশ

২৫ মে ২০২৩, ১২:৩৩ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৩১ AM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ মে) বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট ও অফিসিয়াল ফেসবুক পেজে এ ফলাফল দেখা যাচ্ছে। এছাড়া এক ক্লিকের মাধ্যমে এখানেও ফল দেখা যাবে।

এর আগে গত ২০ মে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ৯০ দশমিক ৬৭ শতাংশ ভর্তিচ্ছু।

‘সি’ ইউনিটে ১৭ হাজার ৩৮২ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ১৫ হাজার ৭৬১ জন শিক্ষার্থী। যা মোট শিক্ষার্থীর ৯০ দশমিক ৬৭ শতাংশ। অনুপস্থিত ছিলেন ১ হাজার ৬২১ জন। অনুপস্থিতির হার ৯ দশমিক ৩৩ শতাংশ।

আরও পড়ুন: গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় কে কত নম্বর পেলেন?

এই ইউনিটে ৪৪১টি আসনের বিপরীতে এবার চূড়ান্তভাবে আবেদন করেছেন ১৯ হাজার ৯৯৯ জন ভর্তিচ্ছু। এর আগে, গত ১৬ ও ১৭ মে ‘এ’ ইউনিটের, ১৮ ও ১৯ মে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তাছাড়া, আগামী ২২ ও ২৩ মে ‘ডি’ ইউনিটের, ২৪ মে ‘বি-১’ উপ-ইউনিটের এবং ২৫ মে ‘ডি-১’ উপ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে।

এবার চবির চার ইউনিট ও দুই উপ-ইউনিটে ভর্তির জন্য ৪ হাজার ৯২৬টি আসনের বিপরীতে চূড়ান্তভাবে আবেদন করেছেন ২ লাখ ৫৬ জন ভর্তিচ্ছু। সে হিসাবে প্রতি আসনের বিপরীতে লড়বেন প্রায় ৪১ ভর্তিচ্ছু।

অনুমোদনের অপেক্ষায় আরও ৮ বেসরকারি বিশ্ববিদ্যালয়
  • ০২ এপ্রিল ২০২৬
ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত হয়ে ইরানের বিপক্ষে যুদ…
  • ০২ এপ্রিল ২০২৬
দোকান-শপিং মল বন্ধের সময়ও এগিয়ে আসছে
  • ০২ এপ্রিল ২০২৬
তিনদিন নয়, একদিন অনলাইন ক্লাসের প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগ…
  • ০২ এপ্রিল ২০২৬
লক্ষ্মীপুরে ডাকাতি মামলায় আরও দুই আসামি গ্রেপ্তার
  • ০২ এপ্রিল ২০২৬
নিখোঁজের দুই দিন পর নদী থেকে হাত-পা বাঁধা অবস্থায় শিশুর মরদ…
  • ০২ এপ্রিল ২০২৬